পুজোর আগে ত্বকের জেল্লা বৃদ্ধির জন্য হয়তো ফেসিয়াল করাবেন। যাঁদের সেই সময় নেই তাঁরা হয়তো ভরসা রাখবেন কোনও শিট মাস্কে। কিন্তু এ সবরে বদলে যদি ভাল খাবার খেয়ে ত্বকের জেল্লা বৃদ্ধি করা যায় তাহলে। মরসুমি এক সুস্বাদু ফল এই সমস্যার খুব সহজেই সমাধান করতে পারে।
বাজারে এই সময় মুসাম্বি লেবু সহজলভ্য। আর এই ফল শরীরের জন্য যেমন উপকারী, তেমনই ত্বকের জন্যও অত্যন্ত ভাল। মুসাম্বিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট, পটাসিয়াম এবং জরুরি খনিজ পদার্থ। যা ত্বকের নানাবিধ সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর।
১. ট্যান বা রোদে পোড়া ভাব দূর করতে পারে
মুসাম্বি লেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ত্বকের হাইপারপিগমেন্টেশন ও কালচে ভাব দূর করতে সাহায্য করে। এটি নিয়মিত খেলে বা এর রস মুখে ব্যবহার করলে রোদে পোড়া দাগ দূর হয় এবং ত্বক ভেতর থেকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও দীপ্তিময় হয়ে ওঠে।
২. বার্ধক্যের ছাপ পড়তে দেয় না সহজে
মুসাম্বি লেবুতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের ক্ষতিকারক ফ্রি-র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে। এটি ত্বকে কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয়। যার ফলে অকাল বার্ধক্য, বলিরেখা এবং সূক্ষ্ম রেখা বা ফাইনলাইনস কমে এবং ত্বক টানটান থাকে।
৩. ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস কমায়
মুসাম্বি লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। এটি লোমকূপের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে ব্রণ, অ্যাকনে এবং ব্ল্যাকহেডসের উপদ্রব কমাতে সাহায্য করে।
৪. ত্বক আর্দ্র রাখে, টক্সিন মুক্ত রাখে
মুসাম্বি লেবুতে জলের পরিমাণ বেশি থাকায় এটি ত্বককে ভেতর থেকে আর্দ্র বা হাইড্রেটেড রাখে। এছাড়া এর সাইট্রিক অ্যাসিড শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে, যা ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখে।
৫. প্রাকৃতিক এক্সফোলিয়েশন
এর হালকা অ্যাসিডিক বৈশিষ্ট্য ত্বকের মৃত কোষগুলি সহজেই সরিয়ে দেয়। ফলে ত্বক নরম, মসৃণ ও সতেজ দেখায়।