Advertisement
E-Paper

পুজোর জন্য ত্বক প্রস্তুত তো, না কি জেল্লা হারিয়েছে? ইয়ামির ত্বকচর্চার পন্থা মেনে দেখুন, উপকৃত হবেন

পুজোর আগে জেল্লাদার ত্বক পেতে ইয়ামি গৌতমের পন্থা অবলম্বন করে দেখতে পারেন। কে বলতে পারে, হয়তো তাঁর ঘরোয়া টোটকাই আপনার নিষ্প্রভ ত্বকে ঔজ্জ্বল্য এনে দিল!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১৪:৩০
ইয়ামি গৌতমের ঘরোয়া টোটকা কী?

ইয়ামি গৌতমের ঘরোয়া টোটকা কী? ছবি: সংগৃহীত।

হিমাচল প্রদেশের সুন্দরী। মেকআপ থাকুক বা না-থাকুক, জেল্লায় ভরা ত্বক। পুজোর আগে এমন চেহারা পেতে ইয়ামি গৌতমের পন্থা অবলম্বন করে দেখতে পারেন। কে বলতে পারে, হয়তো তাঁর ঘরোয়া টোটকাই আপনার নিষ্প্রভ ত্বকে ঔজ্জ্বল্য এনে দিল! রইল বলিউড নায়িকার রূপচর্চার কৌশল।

হলুদে ভরসা ইয়ামির। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বহু বছর ধরে তাঁর রূপচর্চার রুটিনে হলুদ প্রাধান্য পেয়ে আসছে। এমনকি ঐতিহ্যবাহী এই টোটকাকে তিনি ফিরিয়ে আনতে চান রূপচর্চার জগতে।

ইয়ামির ত্বকচর্চা।

ইয়ামির ত্বকচর্চা। ছবি: সংগৃহীত

‘হক’ ছবির শুটিংয়ের সময়ে গায়ে-হলুদের দৃশ্যে অভিনয় করার সময়ে গোটা গায়ে হলুদ মেখেছিলেন। তার সঙ্গে অল্প মুলতানি মাটিও মিশিয়ে নিয়েছিলেন শুটিংয়ের আগে। তাতে ত্বকে জেল্লা চলে আসে মুহূর্তে। ইয়ামির কথায়, ‘‘হলুদ আমার ত্বকে ম্যাজিকের মতো কাজ করে।’’ আপনিও হলুদ এবং মুলতানি মাটি দিয়ে পুজোর আগে ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে পারেন।

হলুদ দিয়ে ফেসপ্যাক বানান।

হলুদ দিয়ে ফেসপ্যাক বানান। ছবি: সংগৃহীত

কী ভাবে এই ফেসপ্যাক বানাবেন?

কী কী প্রয়োজন—

এক চা-চামচের এক চতুর্থাংশ হলুদ

১ টেবিলচামচ মুলতানি মাটি

২ চা-চামচ গোলাপজল

১ চা-চামচ টক দই (চাইলে না-ও দিতে পারেন)

কী ভাবে মাখবেন—

প্রত্যেকটি উপকরণ অর্থাৎ হলুদ, মুলতানি মাটি, গোলাপজল এবং টক দই পরিমাণমতো নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। দেখে নেবেন কোনও নির্দিষ্ট উপকরণে আপনার সমস্যা আছে কি না, তা হলে সেটি বাদ দেবেন। দরকার হলে অল্প একটু কনুইয়ে লাগিয়ে দেখে নিন র‌্যাশ বেরোচ্ছে কি না। অসুবিধা না হলে পাতলা করে সারা মুখে মেখে নিন। গলাও বাদ দেবেন না। শুধু চোখদু’টি সামলে। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার একটু আগে অল্প জল নিয়ে মাসাজ করে করে মুখ ও গলা থেকে তুলে ফেলুন প্যাক।

Yami Gautam Beauty Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy