Advertisement
E-Paper

সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গেলেই ডিম ভেঙে যায়? ৩টি সহজ টোটকা মেনে চললেই কাজ হবে সহজ

সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে ডিম ভেঙে যাওয়ার সমস্যায় পড়েন অনেকেই। খোসার সঙ্গে উঠে আসে সাদা অংশ। তবে ৩টি সহজ টোটকা জানলেই সেকেন্ডে ছাড়ানো যাবে খোসা, ডিম থাকবে একদম নিখুঁত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ১৯:২৩
ডিম ছাড়ানোর সহজ টোটকা শিখে নিন।

ডিম ছাড়ানোর সহজ টোটকা শিখে নিন। ছবি: সংগৃহীত।

পুষ্টিগুণে ভরপুর ডিম ছাড়া বাঙালির রোজের খাবার যেন অসম্পূর্ণ। সকালে সেদ্ধ ডিম, দুপুরে ডিমের ঝোল, রাতে বিরিয়ানির সঙ্গেও ডিমটা চাই-ই চাই। কিন্তু এই প্রিয় খাবারই মাঝেমাঝে মাথাব্যথার কারণ হয়। সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গেলেই বিপত্তি। খোসার সঙ্গে উঠে আসে ডিমের সাদা অংশ, নষ্ট হয়ে যায় আস্ত ডিমটাই। দেখতে খারাপ লাগার পাশাপাশি রান্নার করারও আর উপায় থাকে না। অথচ সঠিক কৌশল জানলে কয়েক সেকেন্ডেই ডিমের খোসা ছাড়ানো সম্ভব।

১) ফুটন্ত জল থেকে সেদ্ধ ডিমগুলি বের করে নেওয়ার পর সেগুলি ঠাণ্ডা জলে ভর্তি একটি পাত্রে রাখুন। তার পর সেই পাত্রটিকে বায়ুশূন্য করে কিছু দিয়ে ঢেকে দিন। মিনিট পাঁচেক পর খুব সহজেই ডিমের খোসা খুলে চলে আসবে।

২)সেদ্ধ ডিম ফুটন্ত জল থেকে বের করে একটি কাচের টিফিনে রেখে তাতে ঠান্ডা জল দিয়ে ঢাকা বন্ধ করে দিন। এ বার টিফিনটি হাতে নিয়ে ১০ সেকেন্ড নাড়ালেই ডিমের খোসা সুন্দর ভাবে বেরিয়ে আসবে।

৩) ডিমের খোসা ছাড়াতে কাজে লাগতে পারে বেকিং সোডা। ফুটন্ত জলে এক চিমটে বেকিং সোডা দিয়ে দিলেই হবে মুশকিল আসান। উপকরণটি ডিমের উপরের খোসাকে নরম করবে এবং খোসা ছাড়ানো সহজ হবে।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy