Advertisement
E-Paper

হাড় ছাড়া মুরগির মাংস রান্না করলেই ছিবড়ে হয়ে যায়? শিখে নিন মাংস নরম তুলতুলে করার গোপন টোটকা

মাংস ম্যারিনেট করার জন্য অনেক সময়েই ঘণ্টাখানেক সময় হাতে থাকে না। তখন হাড় ছাড়া মাংসের কোনও পদ রান্না করলে মাংসগুলি কিছুতেই সেদ্ধ হতে চায় না, খেলে ছিবড়ে লাগে। কোন টোটকা মানলে আর এমনটা হবে না?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১
হাড় ছাড়া মুরগির মাংস নরম করার সহজ কৌশল।

হাড় ছাড়া মুরগির মাংস নরম করার সহজ কৌশল। ছবি: সংগৃহীত।

রেজ়ালা হোক কিংবা চিকেন বিরিয়ানি, মুরগির মাংস রান্নার কিছুক্ষণ আগে মশলা মাখিয়ে রাখলে স্বাদ বেড়ে যায় কয়েক গুণ। মাংসের যে পদই রাঁধুন না কেন, আগে থেকে মশলা মাখিয়ে রাখলে মাংস রান্না করতে সময় কম লাগে আর সেদ্ধও খুব ভাল হয়। তবে মাংস ম্যারিনেট করার জন্য অনেক সময়েই ঘণ্টাখানেক সময় হাতে থাকে না। তখন হাড় ছাড়া মাংসের কোনও পদ রান্না করলে মাংসগুলি কিছুতেই সেদ্ধ হতে চায় না, খেলে ছিবড়ে লাগে।

রেস্তরাঁয় গিয়ে কোনও হাড়ছাড়া মাংসের কোনও পদ অর্ডার করলে সেই মাংস কিন্তু ছিবড়ে লাগে না। তবে বাড়িতে রান্না করতে গিয়ে সেই সমস্যা হয়। রেস্তরাঁগুলিতে মুরগির মাংস রান্নার আগে কী এমন নিময় মানা হয়, যাতে হাড়ছাড়া মাংসগুলিও নরম তুলতুলে থাকে? রন্ধনশিল্পী পঙ্কজ ভদৌরিয়া ভাগ করে নিলেন সহজ একটি টোটকা।

মুরগির মাংস ম্যারিনেট করার জন্য ঘণ্টাখানেক সময় না পেলে হাতে রাখুন মাত্র ১০ মিনিট। একটি বড় পাত্রে জল নিয়ে তাতে নুন আর লেবুর রস মিশিয়ে দিন। তারপর মাংসগুলি ধুয়ে সেই জলের মিশ্রণে মিনিট দশেক ডুবিয়ে রেখে দিন। পঙ্কজের মতে, এই টোটকা মানলে মাংস নরম হযবে এবং ভিতর পর্যন্ত নুন ঢুকবে। বিশেষ করে বেক বা গ্রিল করার সময়ে এটা খুব কাজে দেয়। মাংসের অতিরিক্ত জল টেনে বের করে মাংসকে আরও নরম করে তোলে নুন, আর লেবুর রস স্বাদ বাড়ানোর পাশাপাশি মাংসের কানেকটিভ টিস্যু ভেঙে দিতে সাহায্য করে।

cooking tips Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy