Advertisement
E-Paper

ডিম সেদ্ধ করার পর ঘোলাটে জলটি ফেলে দেন? কী কাজে লাগাতে পারেন, না জানলে আফসোস করবেন

ডিম সেদ্ধ করার পর যে জল অবশিষ্ট থাকে, সেটির কথা কি কখনও ভেবে দেখেছেন? বেশির ভাগ মানুষ কিছু না ভেবেই সেই জল সরাসরি বেসিনে ফেলে দেন। অথচ ঘোলাটে রঙের সেই জল কিন্তু অনেক উপকারে লাগতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৫:৫৪
ডিম সেদ্ধ করা জল কোন কাজে লাগানো যায়?

ডিম সেদ্ধ করা জল কোন কাজে লাগানো যায়? ছবি: সংগৃহীত।

বাড়িতে আর কিছু থাকুক না থাকুক, ডিম থাকেই। প্রাতরাশ থেকে শুরু করে টিফিন, দুপুরের খাবার থেকে রাতের ভোজ— ডিম থাকলে আর কোনও চিন্তা থাকে না। অমলেট, ভুর্জি, ডালনা, টোস্ট— ডিম দিয়ে তৈরি পদের শেষ নেই। আর অনেকেরই আবার রোজের ডায়েটে সেদ্ধ ডিম চাই-ই চাই। ডিম সেদ্ধ করার পর যে জল অবশিষ্ট থাকে, সেটির কথা কি কখনও ভেবে দেখেছেন? বেশির ভাগ মানুষ কিছু না ভেবেই সেই জল সরাসরি বেসিনে ফেলে দেন। অথচ ঘোলাটে রঙের সেই জল কিন্তু অনেক উপকারে লাগতে পারে।

কী ভাবে কাজে লাগাবেন ডিম সেদ্ধ করা জল?

ডিম সেদ্ধ করার সময় ডিমের খোসা থেকে বিভিন্ন খনিজ উপাদান জল মিশে যায়। আর রকমারি খনিজ উপাদান মেশানো এই জল গাছপালার জন্য দারুণ উপকারী হতে পারে। বাড়িতে গাছপালা থাকলে ডিম সেদ্ধ করা জল ফেলে না দিয়ে গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন।

ডিম সেদ্ধ করার সময় খোসা থেকে ক্যালশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান জলে মিশে যায়। জল ঠান্ডা হওয়ার পর, পুষ্টিগুণে ভরপুর এই জল গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। রাসায়নিক সারের তুলনায় এটি একটি সহজ ও পরিবেশবান্ধব বিকল্প। এটি গাছের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং মাটি থেকে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়িয়ে গাছের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে টম্যাটো, লঙ্কা এবং ঘরের ভিতরের গাছগুলির জন্য এই প্রাকৃতিক সার দারুণ কাজের।

Gardening Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy