Advertisement
E-Paper

চেহারায় কন্টিনেন্টাল, খাঁটি বাঙালি স্বাদ, রবিবারের সান্ধ্য আড্ডা জমবে মাছের ৩ রকম ফিউশন স্ন্যাক্সে

ছুটির দিনে অন্য রকম কিছু খেতেই মন চায়। সন্ধ্যার আড্ডায় স্ন্যাক্স বললেই চিকেনের কথাই মাথায় আসে, অথবা শিঙাড়া-নিমকি। মাছ দিয়েও বানানো যায় স্বাস্থ্যকর অথচ সুস্বাদু স্ন্যাক্স। ফিশ ফ্রাই নয়, কয়েক রকম ফিউশন স্ন্যাক্সের রেসিপি রইল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১৪:২৫
Elevate Your Evening Snacks, healthy Continental Fish Recipes Infused with Bengali Flavors

সন্ধ্যার আড্ডায় পরিবেশন করুন মাছের ফিউশন স্ন্যাক্স। ফাইল চিত্র।

বাঙালি আর মাছ—এই সম্পর্কটা তো চিরন্তন। চায়ের আড্ডায় বা সন্ধ্যার স্ন্যাক্সে শুধু ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার কেন, স্বাদ বদলাতে একটু অন্য রকম কিছু খেতেই পারেন। রেস্তরাঁ ধাঁচের ফিউশন স্ন্যাক্স যদি বাঙালি হেঁশেলের চিরচেনা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়, তবে কেমন হয়?

কাসুন্দি ক্রাস্টেড বেক্‌ড ভেটকি

কাসুন্দি ক্রাস্টেড বেক্‌ড ভেটকি

কাসুন্দি ক্রাস্টেড বেক্‌ড ভেটকি

ফ্রেঞ্চ বা কন্টিনেন্টাল বেক্‌ড ফিশের দেশি রূপ, যাতে মেয়োনিজ় বা ক্রিমের বদলে ঝাঁঝালো কাসুন্দির পরত দিতে পারেন। ভেটকি মাছের ফিলের উপরে কাসুন্দি, সর্ষেবাটা, একটু টক দই, কাঁচালঙ্কা বাটা, সর্ষের তেল ও নুন মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। উপরের লেয়ার তৈরি করার জন্য গুঁড়ো করা টোস্ট বিস্কুট, পাউরুটির টুকরো ও সামান্য মাখন মিশিয়ে ফিলেগুলি তাতে মাখিয়ে নিন ভাল করে। অভেনে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করুন যতক্ষণ না উপরের অংশ মুচমুচে হয়।

ধনেপাতা-কোরিয়ান চিলি ফিশ

ধনেপাতা-কোরিয়ান চিলি ফিশ

ধনেপাতা-কোরিয়ান চিলি ফিশ

কোরিয়ার ঝাল-মিষ্টি চিলি ফিশ বানাতে পারেন প্রচুর পরিমাণে ধনেপাতা ও কাঁচালঙ্কা বাটা দিয়ে। কোনও আলাদা সসে্র দরকারই হবে না। ভেটকি বা বাসা মাছের ছোট ছোট টুকরো করে নিন। কাঁটা বার করে নিতে হবে। এ বার প্রচুর তাজা ধনেপাতা, কাঁচালঙ্কা, রসুন ও সামান্য মৌরি একসঙ্গে বেটে। এই মিশ্রণে মাছ ম্যারিনেট করে ছোট ছোট বল বা কিউব আকারে গড়ে নিন। ময়দা ও কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো বা ব্রেডক্রাম্ব মাখিয়ে লালচে-সোনালি করে ভেজে নিন।

ফিশ কোলিয়াড়া

ফিশ কোলিয়াড়া

ফিশ কোলিয়াড়া

ভেটকি বা বাসা অথবা রুই মাছও নিতে পারেন। কাঁটা ছাড়িয়ে কিউব করে কেটে নিন। একটি পাত্রে মাছের সঙ্গে লেবুর রস, আদা-রসুনবাটা, হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো এবং সামান্য নুন দিয়ে ভাল করে মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এ বার ওই ম্যারিনেট করা মাছের পাত্রেই বেসন, চালের গুঁড়ো, জোয়ান, গরমমশলা গুঁড়ো, টক দই এবং ১ চা-চামচ সর্ষের তেল দিয়ে দিন। মাছের সঙ্গে মশলা ভাল করে মাখিয়ে নিন। মশলার কোটিং যেন পুরু হয়। এ বার তেলে উল্টে-পাল্টে সোনালি করে ভেজে নিন। পরিবেশনের সময়ে উপরে চাট মশলা, কাঁচা পেঁয়াজের টুকরো ও পুদিনার চাটনি ছড়িয়ে দিন।

Fish Recipes Snacks Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy