Advertisement
E-Paper

মাস ছয়েক ভাল থাকবে কোরানো নারকেল! রান্নায় ব্যবহারের আগে জেনে নিন সহজ ৫ টোটকা

বাজার থেকে নারকেল কিনে আনার পর অনেক সময়ই সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয় না। দিন কয়েক পরে যখন নারকেলটি ভাঙা হয়, তত ক্ষণে তা আর খাওয়ার উপযোগী থাকে না। কী ভাবে দীর্ঘ দিন ভাল রাখবেন নারকেল, রইল হদিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১৯:৫৩
নারকেল মাস ছয়েক ভাল রাখবেন কী করে?

নারকেল মাস ছয়েক ভাল রাখবেন কী করে? ছবি: সংগৃহীত।

কচুশাক হোক বা ইলিশের কোনও পদ, ছোলার ডাল কিংবা চিংড়ি মালাইকারি—রান্নায় নারকেল না পড়লে স্বাদটা ঠিক জমে না। এছাড়া পিঠে-পুলি-পাটিসাপটা বানাতেও নারকেল লাগে। এর সঙ্গে নাড়ুকেও ভুললেও চলবে না। তবে বাজার থেকে নারকেল কিনে আনার পর অনেক সময়ই সঙ্গে সঙ্গে ব্যবহার করা হয় না। দিন কয়েক পরে যখন নারকেলটি ভাঙা হয়, তত ক্ষণে তা আর খাওয়ার উপযোগী থাকে না। কী ভাবে দীর্ঘ দিন ভাল রাখবেন নারকেল, রইল হদিস।

১) ইথাইলিন আছে এমন ফলের (যেমন কলা আপেল) সঙ্গে নারকেল রাখবেন না। ইথাইলিন যৌগের সংস্পর্শে এলে নারকেল দ্রুত খারাপ হয়ে যেতে পারে। নারকেল ভাল রাখতে শুকনো জায়গায় রাখুন।

২) নারকেলের জল বার করে সেই জলও ফ্রিজে ২৪-৪৮ ঘণ্টা ভাল রাখতে পারেন। আর তার থেকেও বেশি দিন নারকেলের জল তাজা রাখতে বরফের ট্রে-তে জমিয়ে নিতে পারেন।

৩) নারকেল ‌ভাঙার পর শাঁস বার করে কুচি করে করে কেটে বায়ু ঢুকতে পারবে না এমন কৌটে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী রান্নায় ব্যবহার করে আবার ফ্রিজে ভরে দিন।

৪) নারকেল টুকরো করে কেটে নিয়ে ভাল করে শুকিয়ে নিয়ে বায়ু ঢুকতে পারবে না এমন কৌটে ভরে ফ্রি়জ়ারেও রাখতে পারেন। তবে কৌটে কোনও রকম জল থাকলে বরফ জমে নারকেলের স্বাদ বিগড়ে যেতে পারে। এই পদ্ধতিতে ৬ থেকে ৮ মাস পর্যন্ত ভাল থাকে নারকেল।

৫) নারকেল ফ্রিজে রাখার আগে অবশ্যই কৌটের উপর তারিখ লিখে রাখবেন। বছর খানেক ধরে ফ্রিজের নারকেল ব্যবহার না করাই ভাল।

cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy