Advertisement
E-Paper

বেঁচে যাওয়া আলুভাতে দিয়েই তৈরি হতে পারে জিভে জল আনা কাজ়ুন পট্যাটো থেকে কাটলেট, স্লাইডারও

আলুভাতে দিয়ে বানানো যায় মুখরোচক খাবার। সান্ধ্য আড্ডার আসর জমাতে কী কী বানিয়ে ফেলতে পারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৯:৫২
আলুভাতে দিয়েই রকমারি খাবার।

আলুভাতে দিয়েই রকমারি খাবার। ছবি:সংগৃহীত।

অনেক সময়েই বাড়তি হয়ে যায় আলুভাতে। বাসি আলু সেদ্ধ ভাতের পাতে না খেয়ে তা দিয়েই বানিয়ে ফেলুন সন্ধ্যার মুখরোচক খাবার। সস্‌-মশলার মিশেলে তৈরি কাজ়ুন পট্যাটো থেকে পট্যাটো স্লাইডার— বানিয়ে ফেলতে পারেন অনেক কিছুই।

কাজ়ুন পট্যাটো

কাজ়ুন পট্যাটো বানিয়ে ফেলুন আলু সেদ্ধ দিয়ে।

কাজ়ুন পট্যাটো বানিয়ে ফেলুন আলু সেদ্ধ দিয়ে। ছবি:সংগৃহীত।

সেদ্ধ আলু আড়াআড়ি করে কেটে নিন। হাতের সাহায্যে অল্প চেপ্টে দিন। একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, নুন, গোলমরিচ জল দিয়ে গুলে পাতলা মিশ্রণ তৈরি করুন। সেদ্ধ আলু মিশ্রণে ডুবিয়ে উল্টে-পাল্টে ভেজে একটি প্লেটে তুলে রাখুন।

বানাতে হবে কাজ়ুন মশলা। লাগবে ১ চা-চামচ করে পেপরিকা পাউডার, রসুনগুঁড়ো, আধ চা-চামচ অরিগ্যানো, থাইম, গোলমরিচগুঁড়ো। একটি পাত্রে ২ টেবিলচামচ মেয়োনিজের সঙ্গে ১ টেবিলচামচ টম্যাটো কেচাপ, সামান্য চিনি, এবং ১ টেবিলচামচের মতো কাজ়ুন মশলা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। সস্‌টি ঢেলে দিন ভেজে নেওয়া আলুর উপরে। আরও একটু মশলা ছড়িয়ে পরিবেশন করুন।

আলুর স্লাইডার

বানিয়ে ফেলুন আলুর স্লাইডার।

বানিয়ে ফেলুন আলুর স্লাইডার। ছবি:সংগৃহীত।

আলুভাতে দিয়েই বানিয়ে ফেলুন স্লাইডার। আলুভাতের সঙ্গে ভাজা জিরেগুঁড়ো, পেঁয়াজকুচি, ক্যাপসিকামকুচি, ধনেপাতা, নুন দিয়ে মেখে নিন। গোল টিক্কি বানিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে ব্রেডক্র্যাম্ব মাখিয়ে সেটি ছাঁকা তেলে ভেজে নিন। ছোট আকারের বার্গারের পাউরুটিতে সস্ দিয়ে ভাজা স্লাইডার যোগ করুন। মেয়োনিজ় দিন। গোল করে কাটা পেঁয়াজ, লেটুস ও চিজ় দিয়ে বার্গারের পাউরুটি বসিয়ে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আলুর স্লাইডার।

কাটলেট

আলু দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে কাটলেট।

আলু দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে কাটলেট। ছবি:সংগৃহীত।

পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকামকুচি, নুন, ব্রেড ক্র্যাম্ব দিয়ে সেদ্ধ আলু মেখে নিন। গোল চ্যাপ্টা আকার তৈরি করুন। ডিমের মিশ্রণে ডুবিয়ে ব্রেড ক্র্যাম্ব মাখিয়ে মুচমুচে করে ভেজে নিন। শসা, পেঁয়াজ, সস্-এর সঙ্গে পরিবেশন করুন।

Snacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy