Advertisement
E-Paper

বাড়ির জানলা-দরজা-আসবাবে বার্ণিশের রং অনুজ্জ্বল হচ্ছে? কী করলে আবার ফিরবে পুরনো চাকচিক্য?

অনেকেই কাঠের আসবাবের মতো বাড়ির কাঠের জানলা, দরজাতেও বার্নিশ করান। সেই রং নষ্ট হয়ে গেলে কি নতুন করে আবার বার্নিশ করাতে হবে? তার আগে কয়েকটি উপায় মেনে চলুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯

ছবি: সংগৃহীত।

সুন্দর আসবাবপত্রের প্রতি প্রত্যেক গৃহিণী বা কর্তারই একটু বাড়তি দৌর্বল্য থাকে। তবে শখ চৌপাট হয় সেই সব আসবাবে মলিন ভাব চলে এলে। বিশেষ করে কাঠের বার্নিশের উজ্জ্বল ভাব যদি নষ্ট হয়ে যায়, আসবাব দেখতে খারাপ লাগে। কিন্তু সমস্যার সমাধান হবে কী করে? অনেকেই কাঠের আসবাবের মতো বাড়ির কাঠের জানলা, দরজাতেও বার্নিশ করান। সেই রং নষ্ট হয়ে গেলে কি নতুন করে আবার বার্নিশ করাতে হবে? তার আগে কয়েকটি উপায় মেনে চলুন।

দাগ তোলার সহজ উপায়

অনেক সময় কাঠের আসবাবে জল বা অন্যান্য দাগ পড়ে যায়, যা দেখতে বিচ্ছিরি লাগে। সেই সব দাগ মেটাতে সাহায্য করে মেয়োনিজ ও টুথপেস্ট।

  • দাগ লাগা জায়গায় ভালো করে মেয়োনিজ লাগিয়ে দিন, তার উপরে এক ফালি পাতিলেবুর রস ছড়িয়ে দিন। কয়েক মিনিট রেখে দেওয়ার পরে হালকা করে মুছে নিলেই দাগ উধাও হবে।
  • আসবাবে স্ক্র্যাচ মার্ক দূর করতে সাহায্য করে টুথপেস্ট। এর জন্য স্ক্র্যাচ লাগা জায়গায় একটা কাপড়ের সাহায্যে সামান্য টুথপেস্ট লাগান। তাহলেই স্ক্র্যাচ চলে যাবে আর আসবাব হবে নতুনের মতো।

প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফেরান

আসবাবের চকচকে ভাব চলে গেলে ১/৪ কাপ ভিনিগার ও ১/২ কাপ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন। একটি পুরনো টুথব্রাশ বা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আসবাবে মিশ্রণটি ঘষে নিন, এতে আসবাবের উজ্জ্বলতা বাড়বে। আর শখের আসবাবও হবে নতুনের মতো।

ধুলো ঝেড়ে পরিষ্কার রাখুন

পালকের ঝাড়ন বা সুতির পাতলা নরম কাপড় দিয়ে আসবাব মুছুন। শুকনো কাপড় দিয়ে আসবাবের গায়ে জমে থাকা ময়লা আলগা করে ঝেড়ে ফেলুন। এরপর একটা ভেজা কাপড় দিয়ে হালকা হাতে মুছে নিন, তাহলেই আসবাব পরিষ্কার হবে।

Furniture Wooden

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy