Advertisement
E-Paper

রান্নাঘরে জিনিসপত্রের স্তূপ! কোন তিন রকম জিনিস থেকেও অপ্রয়োজনীয়, এখনই বাদ দেওয়া জরুরি

রান্নাঘরে জিনিস উপচে পড়ছে। নতুন কিছু রাখার জায়গা হচ্ছে না! এখনই বিদায় করুন তিন রকম জিনিস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ২০:৪১
রান্নাঘর ফাঁকা করতে চাইলে কোন জিনিসগুলি বাদ দেবেন?

রান্নাঘর ফাঁকা করতে চাইলে কোন জিনিসগুলি বাদ দেবেন? ছবি:সংগৃহীত।

রান্নাঘর নতুন অবস্থায় একরকম। কিছু দিন যেতে না যেতেই, সেখানে জিনিসপত্রের পাহাড় জমতে থাকে। কয়েক বছরেই হেঁশেল নানা জিনিসে ভরে ওঠে। কোনটি ফেলবেন, কোনটি রাখবেন বুঝতে পারেন না! তিন রকম জিনিস বাতিলের খাতায় রাখুন।

১। ফেটে যাওয়া খুন্তি, পুরনো সব্জি কাটার ছুরি, হাতলভাঙা কাপ, পুরনো তেলের বোতল- এই সব ছোটখাটো জিনিস অনেকেই ফেলে না দিয়ে পরে কাজে লাগতে পারে ভেবে জমিয়ে রাখেন। আর তাতেই রান্নাঘর ভরে ওঠে। এগুলি অবিলম্বে বাতিল করা দরকার।

২। অপ্রয়োজনীয় গ্যাজেট বা যন্ত্রেও রান্নাঘর ভরে থাকে। দুধ ফেনা করার যন্ত্র, সব্জি কাটার যন্ত্র, ফলের রস করার যন্ত্র— এমন কিছু যন্ত্র সব সময়ে কাজে লাগে না। নিয়মিত যেগুলি দরকার পড়ে না, সেগুলি হেঁশেল থেকে অন্যত্র সরিয়ে দিলে, রান্নাঘর ফাঁকা হবে।

৩। মেয়াদ উত্তীর্ণ মশলা, খাবারও রান্নাঘরে খুঁজলেই মিলবে। বেকিং সোডা থেকে গোলাপজল, মিঠা আতর, সাদা ভিনিগার তুলনায় কমই ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় সেগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এগুলিও রান্নাঘরের জায়গা নষ্ট করে। এমন অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেললেই হেঁশেলে আর জায়গার অভাব হবে না।

Cleaning Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy