Advertisement
E-Paper

শখ করে জেড প্ল্যান্ট কিনেছেন, অন্দরমহলের গাছটিরও পরিচর্যা দরকার, কোন দিকে নজর দেবেন

জেড প্ল্যান্ট কিনেছেন। কিন্তু কতটা আলো, কতটা জল দরকার, জানা আছে কি? কী ভাবে ভাল থাকবে গাছটি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ২০:৫৫
জেড প্ল্যান্টের যত্ন নেবেন কী ভাবে?

জেড প্ল্যান্টের যত্ন নেবেন কী ভাবে? ছবি:সংগৃহীত।

জেড প্ল্যান্ট সাধারণত অল্প যত্নআত্তিতেই বেঁচে থাকে বলে অন্দরসজ্জার গাছ হিসাবে জনপ্রিয়। তবে অল্প যত্ন মানেও কিন্তু রোদ, আলো, হাওয়ার শর্ত মাথায় রাখা জরুরি। না হলে, পাতা ঝরিয়ে বা পাতা হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে গাছটি।

জল: জেড প্ল্যান্টে অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে। মাটি শুকোলে তবেই জল দিন। জল দেওয়ার পরে দেখতে হবে, তা যেন সঙ্গে সঙ্গে টবের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়।

সার: গাছের বেড়ে ওঠার জন্য পুষ্টির অভাব হলেও পাতা ঝরে বা শুকিয়ে যেতে পারে। নাইট্রোজেন এবং পটাশিয়ামের অভাব হলে গাছের পাতা হলুদ হতে পারে। এ জন্য গাছের উপযোগী তরল সার ব্যবহার করতে পারেন। তবে তা যেন অতিরিক্ত না হয়।

সূর্যালোক: চড়া রোদ এই গাছের জন্য ভাল নয়। কিন্তু ঘরের মধ্যে আছে বলে একেবারে রোদ না পেলেও মুশকিল। ফলে রোদের তাপ আসে, কিন্তু ছায়া রয়েছে— এমন জায়গায় কয়েক ঘণ্টা গাছটিকে রাখতে হবে।

তাপমাত্রা: মোটামুটি ১৫-২৪ ডিগ্রি তাপমাত্রা এই গাছের জন্য আদর্শ। অতিরিক্ত গরমেও কিন্তু এর পাতা ঝরে যেতে পারে।

Jade plant

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy