Advertisement
E-Paper

৭টি প্রাসাদের মালিক রোনাল্ডো! টেনিস কোর্ট, ফুটবল মাঠ, সুইমিং পুল, সিনেমা হল, দামি গাড়ি, কী নেই!

বিলাসবহুল বাড়িতে থাকতে পছন্দ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পৃথিবীর বিভিন্ন শহরে বাড়ি আছে তাঁর। পর্তুগালের মাদেইরাতে জন্ম রোনাল্ডোর। সেখানেও দু’টি বাড়ি আছে ফুটবল তারকার। সে সব বাড়ির অন্দরসাজ চোখ ধাঁধানো। কোটি টাকার সুইমিং পুল, প্রাইভেট জেট, টেনিস কোর্ট, সিনেমা হল, কী নেই সেখানে!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ১২:৪০
Inside Cristiano Ronaldo\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Luxurious Global Residences

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল সাত প্রাসাদের ভিতরে কী আছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৫০০ কোটি টাকার সম্পদের মালিক পর্তুগালের অধিনায়ক। বিলাসবহুল বাড়িতে থাকতে পছন্দ করেন। তাঁর সংগ্রহে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলি। পর্তুগাল থেকে রিয়াধ, কম করেও সাতটি প্রাসাদ রয়েছে ফুটবল তারকার। তাঁর যাপন রাজকীয়। সে সব প্রাসাদের ভিতরে যা যা রয়েছে, তা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই।

পর্তুগালের ক্রাউন জুয়েল

পর্তুগালের ক্রাউন জুয়েল

পর্তুগালের ক্রাউন জুয়েল

পর্তুগালের কুইন্টা ডি মারিনহাত এলাকায় এই প্রাসাদটিকে রোনাল্ডো তাঁর অবসর জীবন কাটাতে পারেন। এমনই জল্পনা করছেন অনুরাগীরা। প্রাসাদোপম বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা। বাড়ি থেকে আটলান্টিক মহাসাগরের সুন্দর দৃশ্য দেখা যায়। প্রাসাদে শয়নকক্ষ রয়েছে ৮টি। জর্জিনা ও তাঁর থাকার জন্য বিশেষ ভাবে সুসজ্জিত শয়নকক্ষ রয়েছে। বিনোদনের জন্য রয়েছে আস্ত সিনেমা হল, বিলাসবহুল স্পা, মাসাজ রুম এবং টেনিস কোর্ট। এই বাড়ির অন্যতম আকর্ষণ হল বিশাল কাচের সুইমিং পুল যার নীচে রয়েছে আন্ডারওয়াটার ওয়াকওয়ে। তা ছাড়া রোনাল্ডোর দামি গাড়িগুলি রাখার জন্য বিশাল আন্ডারগ্রাউন্ড গ্যারেজও রয়েছে।

আকাশছোঁয়া লিসবন পেন্টহাউস

লিসবনের পেন্টহাউস।

লিসবনের পেন্টহাউস।

পর্তুগালের সবচেয়ে ব্যয়বহুল আবাসনগুলির একটি। ওই পেন্টহাউসের মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এখানকার মূল আকর্ষণ হল পেন্টহাউস্টের কাচের ছাদ যেখানে দাঁড়িয়ে গোটা শহরের দৃশ্য দেখা যায়। এই পেন্টহাউসটিকে মনের মতো করে সাজিয়েছেন সিআর সেভেন। তাঁর পছন্দের ডিজাইন করা বিশাল হোম থিয়েটার রয়েছে এখানে। আর রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নতমানের যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত বিশাল জিম। পেন্টহাউসের ভিতরে ও বাইরে সুইমিং পুলও রয়েছে।

মাদ্রিদের রাজকীয় প্রাসাদ

মাদ্রিদের রাজকীয় প্রাসাদ

মাদ্রিদের রাজকীয় প্রাসাদ

রিয়াল মাদ্রিদে খেলার সময়ে রোনাল্ডো এই প্রাসাদটি তৈরি করান। মাদ্রিদের সবচেয়ে অভিজাত এলাকায় রয়েছে এই প্রাসাদটি। বিখ্যাত স্থপতি জোয়াকিন তোরেস এই প্রাসাদের নকশা করেন। এর অন্দরসাজে প্রাচীন শিল্পকলা ও বর্তমান সময়ের সাজসজ্জার এক আশ্চর্য মেলবন্ধন ঘটিয়েছেন শিল্পী। প্রাসাদে রয়েছে ৭টি শয়নকক্ষ ও ৯টি বাথরুম। প্রতিটি শয়নকক্ষে আলাদা রকম স্থাপত্যশিল্পের নিদর্শন রয়েছে। এখানকার মূল আকর্ষণ হল প্রায় ৩২ হাজার বর্গফুটের বিশাল ফুটবল খেলার জায়গা। বাড়িটির বাজারমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৬১ কোটি টাকা।

স্পেনের মারবেলা ভিলা

স্পেনের মারবেলা ভিলা

স্পেনের মারবেলা ভিলা

স্পেনে ছুটি কাটানোর জন্য চার বেডরুমের এই বিলাসবহুল ভিলা তৈরি করিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দাম আনুমানিক ১৮ কোটি টাকা। বাড়িটির মূল আকর্ষণ হল ভূমধ্যসাগরের দিকে মুখ করা একটি বিশাল সুইমিং পুল যার চারদিকে এলইডি আলোর ব্যবস্থা রয়েছে। এখানে ব্যক্তিগত জিম ও সিনেমা হলও তৈরি করিয়েছেন সিআর সেভেন।

ইটালির পাহাড়ি রাজপ্রাসাদ

ইটালির পাহাড়ি রাজপ্রাসাদ

ইটালির পাহাড়ি রাজপ্রাসাদ

ইটালির উত্তর দিকে আল্পসের গা ঘেঁষে ছোট্ট শহর তুরিন। সাদা বরফঢাকা পাহাড়ের চূড়া, বিশাল সবুজ প্রান্তর, তার কোলেই রাজপ্রাসাদ বানিয়েছেন রোনাল্ডো। দু’টি ভিলা পাশাপাশি জুড়ে তাঁর বিশাল প্রাসাদ। চারপাশে সবুজ বাগান, পাহাড়ে ঘেরা প্রাসাদের ছাদ থেকে তুরিন শহরটি ভাল ভাবে দেখা যায়। প্রাসাদটিতে ৮টি বেডরুম রয়েছে। তবে এর মূল আকর্ষণ হল প্রাসাদের ভিতরে ফুটবল অনুশীলনের জন্য বিশাল মাঠ, বিলাসবহুল স্পা এবং রোনাল্ডোর দামি গাড়িগুলি রাখার জন্য বিশাল গ্যারেজ।

রিয়াধের ভিলা

সৌদি আরবেও বিলাসবহুল ভিলা রয়েছে রোনাল্ডোর। মধ্যপ্রাচ্যের স্থাপত্যের নিদর্শন ছড়িয়ে রয়েছে বাড়িটিতে। ছোটদের খেলার জন্য আলাদা মাঠ ও বিশাল বাগান রয়েছে বাড়িতে। বাড়িটিতে সাতটি শোয়ার ঘর এবং ন’টি বাথরুম রয়েছে। দু’টি সুইমিং পুল রয়েছে। সমাজমাধ্যমে রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজের নানা পোস্টে এই বাড়ির রাজকীয় বসার ঘর ও জাঁকজমকপূর্ণ অন্দরসজ্জার ঝলক মাঝেমধ্যেই দেখতে পাওয়া যায়। তবে শোনা গিয়েছিল এই বাড়ি নাকি ভাড়া দিতে চান রোনাল্ডো। সেই বাড়িতে ভাড়া থাকতে হলে মাসে খরচ করতে হবে প্রায় ৮ লক্ষ টাকা।

পর্তুগালের মাদেইরার প্রাসাদ

পর্তুগালের মাদেইরার প্রাসাদ

পর্তুগালের মাদেইরার প্রাসাদ

নিজের জন্মস্থান মাদেইরাতে রোনাল্ডো প্রায় সাত তলা প্রাসাদ তৈরি করিয়েছেন। এখান থেকে আটলান্টিক মহাসাগরের দৃশ্য উপভোগ করা যায়। বাড়ির ছাদে দু’টি বিশাল সুইমিং পুল রয়েছে। বাড়ির মূল আকর্ষণ হল রোনাল্ডোর ট্রফি ও স্মারক রাখার জন্য বিশেষ ভাবে তৈরি সুবিশাল গ্যালারি। চোখ ধাঁধানো স্পা ও জিমও রয়েছে বাড়িটিতে।

Cristiano Ronaldo Home Decor cr7 World Cup Football fifa

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy