Advertisement
E-Paper

এই বাড়িতে রাত কাটান অমিতাভ, সলমন, শাহরুখ! মুম্বইয়ের শতাব্দীপ্রাচীন ‘বলিউড ভিলা’র অন্দরমহল কেমন?

বয়স ১০০ বছরেরও বেশি। শতাধিক ছবি ও ওয়েব সিরিজ়ের শুটিং হয়েছে, এখনও হয়। প্রাসাদোপম বাড়িটিতে রাত কাটিয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানের মতো তারকারা। মুম্বইয়ের ‘বলিউড ভিলা’র সঙ্গে জুড়ে রয়েছে ইতিহাস ও স্মৃতির নানা অধ্যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ০৯:০৪
Inside Mumbai\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s Famous \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'Bollywood Villa\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\' Where Shah Rukh Khan and Salman Khan Have Stayed

‘বলিউড ভিলা’র আনাচকানাচে ছড়িয়ে রয়েছে তারকাদের নানা গল্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গেস্টহাউস হিসাবে গড়ে উঠেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে। নাম ছিল ‘ভিলা রশ্মি’। আর এখন মুম্বইয়ের অন্যতম ব্যস্ত শুটিং স্পট। শতাধিক সিনেমা ও ওয়েব সিরিজ়ের শুটিং হয়েছে এখানে। এখনও হয়। তাই নাম হয়েছে ‘বলিউড ভিলা’। শতাব্দীপ্রাচীন প্রাসাদটির সঙ্গে জুড়ে গিয়েছে ইতিহাস ও তারকাদের নানা গল্প। শোনা যায়, ছবির শুটিংহলে বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ছেড়ে এই প্রাসাদেই থাকতে পছন্দ করেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান বা সলমন খানের মতো তারকারা। ভিলাতে প্রত্যেকের জন্য আলাদা ঘরও নির্দিষ্ট করা আছে। ‘বলিউড ভিলা’র অন্দরমহল যে কোনও রাজপ্রসাদের অন্দরসজ্জাকেও হার মানাবে।

শতাধিক ছবির শুটিং হয়েছে শতাব্দীপ্রাচীন ‘বলিউড ভিলা’য়।

শতাধিক ছবির শুটিং হয়েছে শতাব্দীপ্রাচীন ‘বলিউড ভিলা’য়।

মালাডে প্রায় ২৫,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত ‘বলিউড ভিলা’। ঘরসংখ্যা ৭২। বিশাল দালান, বাগান, স্পা— কী নেই ভিতরে! এই প্রাসাদের মূল্য প্রায় ২০০ কোটি। প্রাসাদের প্রতি ঘরে ভিক্টোরিয়ান যুগের স্থাপত্যশৈলীর নিদর্শন পাওয়া যায়। শাহরুখ খানের জন্য একটি রাজকীয় ঘর বরাদ্দ রাখা হয়েছে। শোনা যায়, শুটিং চলার সময়ে নিজের ভ্যান ছেড়ে এই ঘরেই থাকতে ভালবাসেন তিনি। সলমন খানও নিজের পছন্দের ঘর বেছে রেখেছেন। এখানে দীর্ঘ সময় ধরে ফিজ়িয়োথেরাপিও করিয়েছেন তিনি। অমিতাভ বচ্চন, অজয় দেবগন, কাজল, মাধুরী দীক্ষিতের মতো তারকারা এখানে থেকে শুটিং করে গিয়েছেন। বর্তমানে নানা ওয়েব সিরিজ়ের শুটিংও হয় ‘বলিউড ভিলা’য়। বহুবার এই প্রাসাদের সংস্কারের কাজও হয়েছে। প্রাচীন সময়ের স্থাপত্যের সঙ্গে বর্তমান সময়ের শিল্পকলাকে মিলিয়ে দেওয়া হয়েছে।

‘বলিউড ভিলা’র আগের নাম ছিল ‘ভিলা রশ্মি’।

‘বলিউড ভিলা’র আগের নাম ছিল ‘ভিলা রশ্মি’।

‘বলিউড ভিলা’র অন্দরমহল সুসজ্জিত।

‘বলিউড ভিলা’র অন্দরমহল সুসজ্জিত।

‘বলিউড ভিলা’ তৈরি হওয়ার ইতিহাসও চমকপ্রদ। প্রাসাদটি তৈরির কাজ শুরু হয় ১৯১২ সালে। ব্রিটিশশাসিত ভারতে মণিভাই পটেল নামে একজন ব্যবসায়ী ও স্থপতি গেস্টহাউস হিসাবেই তৈরি করিয়েছিলেন প্রাসাদটি। সে সময়ে মুম্বইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ তৈরি হয়নি। সমুদ্রের জল বুজিয়ে রাস্তা তৈরি করা সহজ ছিল না। ভিনদেশি খ্যাতনামা স্থপতিরা সে কাজে ব্যর্থ হলে সেই প্রকল্পের দায়িত্বে থাকা ‘ভাগোজীশেঠ কীর’ এবং ‘পালোনজী মিস্ত্রি’ (বিখ্যাত শাপুরজী পালোনজী গ্রুপের পূর্বসূরি) এই কাজটি মণিভাইকে পাইয়ে দেওয়ার চেষ্টা করেন। মণিভাই নিজের পকেটের টাকা খরচ করে সে কাজ শুরু করেন। মালাড পাথর ও আরও ২৭ রকম উপাদান ব্যবহার করে রাস্তা তৈরির কাজ শুরুও করে দেন। সে সময়ে নির্মাণশ্রমিকদের থাকার জন্যই ওই গেস্টহাউসটি তৈরি করান যার নাম দেন ‘ভদ্রন ভুবন’। পরে এরই নাম হয় ‘ভিলা রশ্মি’ এবং বর্তমান সময়ে ‘বলিউড ভিলা’ নামেই জনপ্রিয়তা বেশি।

প্রায় ৭২টি ঘর রয়েছে ‘বলিউড ভিলা’য়।

প্রায় ৭২টি ঘর রয়েছে ‘বলিউড ভিলা’য়।

ভিলাতে স্প্যানিশ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়।

ভিলাতে স্প্যানিশ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়।

ভিলাতে স্প্যানিশ স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। ১৫ হাজার বর্গফুটের বিশাল সেগুনকাঠের তৈরি ছাদটিকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল কাঠের পিলার। মেঝে তৈরি হয়েছে ইটালির মার্বেল দিয়ে। মণিভাই বিশেষ ভাবে অর্ডার দিয়ে ভিলার পুরো দোতলা জুড়ে ঢালাই লোহার গ্রিল তৈরি করান, যাতে দেবী লক্ষ্মীর অবয়ব খোদাই করা আছে। স্থানীয়েরা বিশ্বাস করেন, এই প্রাসাদে যিনি থাকেন, তিনি প্রচুর সম্পত্তি ও নামযশের অধিকারী হন।

শাহরুখ, সলমন, অমিতাভ বচ্চনের মতো তারকারা এই ভিলায় থেকে গিয়েছেন।

শাহরুখ, সলমন, অমিতাভ বচ্চনের মতো তারকারা এই ভিলায় থেকে গিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ভিলাটি হাতছাড়া হয়ে যায়। সে সময়ে সেনাকর্তাদের থাকার জন্য ভিলাটি অধিগ্রহণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার বহু বছর পর, ১৯৮৫ সালে সরকার এই সম্পত্তিটি আবার মালিকের হাতে ফেরত দেয়। বর্তমান সময়ে ভিলাটি সংস্কার করা হয়েছে। ঘরগুলির কারুকাজেও বদল এসেছে। শুটিংয়ের উপযোগী করে তৈরি করা হয়েছে প্রাসাদটিকে।

Shahrukh Khan Salman Khan Amitabh Bachchan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy