Advertisement
E-Paper

তন্দুর নেই? কয়লা, ঘি আর একটি লবঙ্গই এনে দেবে রেস্তরাঁর মতো তন্দুরি চিকেনের স্বাদ

বাড়িতে তন্দুরি চিকেন বানালেও সেই ধোঁয়া ওঠা গন্ধটা আসে না। আসল রহস্য লুকিয়ে আছে একটি গোপন টোটকায়— কয়লা, ঘি আর লবঙ্গের জাদু। এই তিনটি জিনিস থাকলে তন্দুর ছাড়াই রান্নায় আসবে তন্দুরের স্বাদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ২১:০৩
ধোঁয়াতেই লুকিয়ে স্বাদ!

ধোঁয়াতেই লুকিয়ে স্বাদ! ছবি: সংগৃহীত।

বাড়িতে তন্দুরি চিকেন বানালেও সেই ধোঁয়া ওঠা গন্ধটা আসে না। আসল রহস্য লুকিয়ে আছে একটি গোপন টোটকায়— কয়লা, ঘি আর লবঙ্গের জাদু। এই তিনটি জিনিস থাকলে তন্দুর ছাড়াই রান্নায় আসবে তন্দুরের স্বাদ।

রেস্তরাঁয় তন্দুরি চিকেনের যে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায়, সেটা কিন্তু মশলার জন্য নয়, সেটা আসে ধোঁয়া থেকে। সেই ধোঁয়াই আপনি বানাতে পারবেন বাড়িতে, কয়লা, ঘি আর লবঙ্গ দিয়ে। একে বলা হয় ‘ধুনগার’ বা ‘কয়লার ধোঁয়া’ পদ্ধতি।

১. দই, আদা-রসুন, লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে ওভেন, এয়ার ফ্রায়ার বা কড়াইতে গ্রিল করে নিন। ৮০ শতাংশ সেদ্ধ হলেই নামিয়ে নিন।

২. এ বার একটি ছোট্ট স্টিলের বাটি বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে একটি বাটির মতো বানিয়ে নিন। তাকে গ্রিল করা চিকেনের মাঝখানে বসিয়ে দিন। এ বার একটি কয়লার টুকরো গ্যাসের আঁচে ২-৩ মিনিট ধরে একেবারে লাল করে পুড়িয়ে নিন, যতক্ষণ না ধোঁয়া বেরোচ্ছে। সেই জ্বলন্ত কয়লাটা চিমটে দিয়ে তুলে বাটির মধ্যে রাখুন। এ বার উপর থেকে দিন ১ চা চামচ ঘি আর কয়েকটি লবঙ্গ চাইলে এক চিমটে কসুরী মেথিও দিতে পারেন। ঘি পড়তেই ধোঁয়া বেরোতে শুরু করবে, আর লবঙ্গ সেই ধোঁয়ায় যোগ করবে একটা মিষ্টি, ঝাঁঝালো সুবাস, যা সাধারণ কয়লার ধোঁয়ায় আসে না। অনেক রেস্তরাঁতেও এই টোটকা মেনে চলা হয়। সঙ্গে সঙ্গে একটি বড় ঢাকনা, বা বড় কোনও হাঁড়ি দিয়ে পুরো চিকেনটা ৫-৭ মিনিট ঢেকে রাখুন। ঢাকনার ফাঁক দিয়ে ধোঁয়া যেন না বেরোয়। ৫ মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন, মাংসের গায়ে তন্দুরের মতো পোড়া গন্ধ একেবারে বসে গিয়েছে।

কেন লবঙ্গ?

শুধু কয়লা আর ঘিয়ে ধোঁয়া হয়, কিন্তু অনেক সময় একটা কটু গন্ধ থাকে। একটি লবঙ্গ সেই কটু ভাব কেটে দিয়ে ধোঁয়ায় একটা আলাদা গন্ধ যোগ করে। ফলে মাংসের স্বাদ হয় একেবারে তন্দুরের মতো।

Cooking Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy