Advertisement
E-Paper

বিরিয়ানির ভক্ত! কম সময়ে, অনায়াসেই হবে রান্না, তৈরি করে রাখতে হবে শুধু মশলা

বিরিয়ানি রান্না করা সময়সাপেক্ষ বলে অনেকেই এড়িয়ে যান। কিন্তু যদি মশলা আগে থেকে তৈরি থাকে, তা হলে ঝক্কি অনেকটাই কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১২:৩০
ঘরে বানানো বিরিয়ানির মশলা।

ঘরে বানানো বিরিয়ানির মশলা। ছবি: এআই সহায়তায় তৈরি।

সারাদিন অফিস করে বা়ড়ি ফেরার পথে দোকান থেকে বিরিয়ানি কিনে নেন মাঝে মাঝেই? সুগন্ধি ওই চালের প্রতি আকর্ষণ রোজ যেন বেড়েই চলেছে। কিন্তু এ ভাবে প্রতিদিন দোকানের বিরিয়ানি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। রসনাতৃপ্তির জন্য বাড়িতেই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নেওয়া যেতে পারে বিরিয়ানি। বিরিয়ানি রান্না করা সময়সাপেক্ষ বলে অনেকেই এড়িয়ে যান। কিন্তু যদি মশলা আগে থেকে তৈরি করে বাড়িতে সংরক্ষণ করে রাখা যায়, তা হলে ঝক্কি অনেকটাই কম। কী ভাবে বানিয়ে রাখবেন বিরিয়ানির মশলা? দেখে নিন সহজ পন্থা।

বিরিয়ানির মশলা বানানোর জন্য কী কী লাগবে?

৩টি বড় দারচিনি

১৫টি সবুজ এলাচ

২টি কালো এলাচ

১৫টি লবঙ্গ

১ টেবিলচামচ গোলমরিচ

২টি তারামৌরি

১টি জায়ফল

২টি জয়িত্রী

২ টেবিলচামচ গোটা ধনে

১ টেবিলচামচ গোটা জিরে

৩টি তেজপাতা

৫-৬টি শুকনোলঙ্কা

কী ভাবে বানাবেন বিরিয়ানির মশলা?

কড়াই গরম করে তাতে শুকনো খোলায় শুকনোলঙ্কা আর তেজপাতা রোস্ট করে নিন, যতক্ষণ না সোনালি রং ধরছে। সুগন্ধ বেরোতে শুরু করলে আঁচ বন্ধ করে দিন। সেগুলি তুলে রেখে দিন।

এর পর তাতে ধনে আর জিরে দিয়ে রোস্ট করে নিন। শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়ে সুগন্ধ বেরোলে আঁচ বন্ধ করে একপাশে রেখে দিন।

এ বার দারচিনি, দু’রকমের এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, তারামৌরি— সমস্ত মশলা নিয়ে শুকনো খোলায় ভেজে ফেলুন। এ বারও ঘ্রাণ ছ়ড়িয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ বার মিক্সার গ্রাইন্ডারে তেজপাতা এবং শুকনোলঙ্কা মিহি করে গুঁড়ো করে নিন। তার পর তাতে অন্য মশলাগুলি ঢেলে আবারও মিক্সিতে ঘুরিয়ে নিন।

মিহি করে পিষে নেওয়ার পর তাতে অল্প হলুদ দিয়ে বায়ুনিরোধী পাত্রে সংরক্ষণ করে রাখুন।

Biryani Recipes cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy