Advertisement
E-Paper

৫ মিনিটে রান্না! ঝক্কি ছাড়াই মাইক্রোওয়েভ অভেনে বানিয়ে ফেলুন ইলিশ ভাপা, পন্থা সহজ

মাইক্রোওয়েভ অভেনেও ইলিশ ভাপা করা যায়। পন্থা খুব সহজ। সময় নির্দিষ্ট করে দিলেই হয়ে যাবে রান্না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ১৪:২৪
ইলিশ ভাপা হোক মাইক্রোওয়েভ অভেনে।

ইলিশ ভাপা হোক মাইক্রোওয়েভ অভেনে। ছবি:সংগৃহীত।

বর্ষার মরসুম মানেই ইলিশ। ঝোল, ঝাল নানা পদেই স্বাদ খোলে তার। তবে ঘরে ঘরে জনপ্রিয় রান্নাটি হল ভাপা। সর্ষে-পোস্ত বেটে, কাঁচালঙ্কা, সর্ষের তেল, নুন মিশিয়ে সেই মিশ্রণেই কাঁচা ইলিশ ভাপানো হয়। তার জন্য চাই টিফিনকৌটো। কড়াইয়ে জল দিয়ে ফুটন্ত জলে টিফিনকৌটো রেখে ভাপানো হয়।

মাইক্রোওয়েভ অভেনে কী ভাবে বানাবেন ইলিশ ভাপা?

মাইক্রোওয়েভ অভেনে কী ভাবে বানাবেন ইলিশ ভাপা?

তবে এই কাজ সহজ হতে পারে মাইক্রোওয়েভ অভেনেই। মাইক্রোওয়েভ অভেনে রান্না করা যায়, এমন মোটা কাচপাত্র নিন। দরকার হবে ঢাকনাও। সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা হলুদ নুন দিয়ে বেটে নিন। মিশ্রণে ইলিশ মাছগুলি দিন। মাছ যেন তাতে ডুবে থাকে। উপর থেকে চেরা কাঁচালঙ্কা এবং সর্ষের তেল ছড়িয়ে দিন।

মাইক্রোওয়েভ প্রুফ পাত্রটি ঢাকনা দিয়ে মাইক্রোওয়েভ মোডে ৫ মিনিট হতে দিন। ৩ মিনিট রান্না হওয়ার পরে মাছগুলি চামচ দিয়ে উল্টে দিন। ২-৩টি মাছ হলে এই সময়ে হয়ে যাবে। তবে মাছের টুকরো পুরু এবং পরিমাণে বেশি থাকলে স্বাভাবিক ভাবেই সময় বেশি লাগবে। সে ক্ষেত্রে ১০-১২ মিনিট পর্যন্ত লাগতে পারে।

মাইক্রোওয়েভ অভেনে ইলিশ ভাপা হবে পুরনো পন্থায় রান্নার মতো একই রকম সুস্বাদু। পাত্রে ঢাকনা না-দিলে, অবশ্য সর্ষের মিশ্রণটি বেশি শুকিয়ে যেতে পারে। রান্নার সময় সর্ষেবাটার মিশ্রণটি খুব ঘন বা একেবারে পাতলা না-রাখাই ভাল।

Hilsa Recipes cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy