পোস্ট কপি- চাউমিন দিয়েই রকমারি খাবার
ভারতের খাবার না হয়েও চাউমিন এ দেশের নানা প্রান্তেই জনপ্রিয়। ছোট হোক বা বড়— চাউমিন পছন্দ করেন না, এমন লোকজনের সংখ্যা সে অর্থে কমই। চাউমিন এতদিন খেয়ে এসেছেন। এবার সেই চাউমিন দিয়েই বানিয়ে ফেলুন জিভে জল আনা কিছু অন্য খাবার।
চাউমিন পকোড়া
চাউমিন দিয়েও হতে পারে পকোড়া। ছবি:শাটারস্টক।
অনেক সময় রান্না করা চাউমিন বেঁচে যায়। তা দিয়েই হতে পারে পকোড়া। চাউমিনের মধ্যে ডিম ফেটিয়ে দিন। যোগ করুন বেসন। একটু নুন, হলুদ, পেঁয়াজ, কাঁচালঙ্কাকুচি দিয়ে ভাল করে মেখে পকোড়ার মতো ছাঁকা তেলে ভেজে নিন।
চাউলেট
চাউমিন দিয়ে বানিয়ে ফেলুন অমলেট। ছবি:সংগৃহীত।
এটি হল চাউমিন এবং অমলেটের মিশেল। চাউমিনের মধ্যে ডিম ফেটিয়ে দিন। পেঁয়াজ, লঙ্কাকুচি, গোলমরিচের গুঁড়ো দিয়ে অমলেটের মতো ভেজে নিন। অমলেটের সঙ্গে জুড়ে যাবে চাউমিনের স্বাদও।
চাউমিন স্যান্ডউইচ
স্যান্ডউইচের পুর হিসাবেও চাউমিন ভরে দেওয়া যায়। পাউরুটিতে মাখন মাখিয়ে চাউয়ের পুর ভরে পেঁয়াজ, লঙ্কাকুচি এবং গোলমরিচ ছড়িয়ে দিন। উপর থেকে মাখন মাখানো পাউরুটি দিয়ে উল্টে-পাল্টে স্যান্ডউইচ সেঁকে নিন।