Advertisement
E-Paper

আখরোট ছাড়ানো সহজ কথা নয়! একটিমাত্র সরঞ্জাম দিয়েই নিমেষে শক্ত খোল ছাড়ালেন হিনা খান

এ দেশে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সবচেয়ে উন্নত মানের আখরোট চাষ করা হয়। হিনা যেহেতু কাশ্মীরে বড় হয়েছেন, তাই আখরোটের সঙ্গে তাঁর নস্টালজিয়া জড়িয়ে রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১২
অভিনেত্রী হিনা খান।

অভিনেত্রী হিনা খান। ছবি: সংগৃহীত।

কাশ্মীরে জন্ম, সেখানেই বড় হওয়া। ফলে আখরোটের শক্ত খোল ছাড়ানো হিনা খানের বাঁ হাতের খেল। সাধারণত যে বাদাম খোলা ছাড়ানো অবস্থাতেই বেশি পাওয়া যায়, সেটি নিজে হাতে গাছ থেকে টাটকা টাটকা পেড়ে এনে ছাড়িয়ে খেলেন অভিনেত্রী।

আপনিও হিনার পদ্ধতি মেনে সহজে আখরোটের শক্ত খোল ছাড়াতে পারেন। ভিডিয়ো করে সেই কাজটি শিখিয়েও দিলেন হিনা।

এক প্রকার পর্ণমোচী বা পাতাঝরা বড় গাছে আখরোট হয়। এ দেশে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে সবচেয়ে বেশি উন্নত মানের আখরোট চাষ করা হয়। হিনা যেহেতু কাশ্মীরে বড় হয়েছেন, তাই আখরোটের সঙ্গে তাঁর নস্টালজিয়া জড়িয়ে রয়েছে।

নিজে হাতে আখরোট ছাড়ালেন হিনা খান।

নিজে হাতে আখরোট ছাড়ালেন হিনা খান। ছবি: ইনস্টাগ্রাম

কী ভাবে আখরোট ছাড়ালেন হিনা?

· গাছ থেকে আখরোট পেড়ে এনেছেন হিনা।

· তার পর একটি আখরোট নিয়ে তার উপর হামানদিস্তা দিয়ে মেরেছেন তিনি।

· ১-২ বারের মধ্যেই শক্ত খোল দু’ভাগ হয়ে গিয়েছে।

· এ বার হাত দিয়ে খোল ছাড়িয়ে নিয়েছেন হিনা।

· তার ভিতরের স্তরটিও বেশ শক্ত, তাই হামানদিস্তা দিয়ে ঠিক মাঝখানে হালকা মারতে হয়েছে কয়েক বার।

· সেই খোলটি ভেঙে গেলে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছেন হিনা।

· শেষে একটি পাতলা স্তর ছিল বাদামের চারপাশে, সেটি খুলে নিয়ে মুখে পুরে নিয়েছেন অভিনেত্রী।

নিজে গাছ থেকে পেড়ে তার পর হাত দিয়ে খোল ছাড়িয়ে আখরোট খাওয়ার আনন্দ অভিনেত্রী হিনার চোখেমুখে স্পষ্ট হয়ে উঠল যেন। আপনিও এ ভাবেই টাটকা আখরোট খেতে পারেন নিজে হাতে ছাড়িয়ে। প্রয়োজন কেবল একটি সরঞ্জামের, তা হল, হামানদিস্তা।

Hina Khan Walnut

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy