Advertisement
E-Paper

হেঁশেলে পোকার উপদ্রব? হাজার হাজার টাকা খরচ না করে ভরসা রাখুন হিং-এ, জানুন ব্যবহারের কৌশল

পোকামাকড়ের আক্রমণ ঠেকিয়ে রাখতে কাজে লাগাতে পারেন হিং। হিংয়ের ঝাঁঝালো গন্ধ পোকামাকড় একেবারেই সহ্য করতে পারে না। তবে পোকামাকড় তাড়াতে হিংয়ের গুঁড়ো কী ভাবে ব্যবহার করবেন তা-ও জেনে রাখা প্রয়োজন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:২০
হিং-এর জাদুতেই গায়েব হবে পোকামাকড়।

হিং-এর জাদুতেই গায়েব হবে পোকামাকড়। ছবি: সংগৃহীত।

বর্ষায় চাল, ডাল, আটা, ময়দা কিংবা বেসনের প্যাকেট কেটে রেখে দেওয়ার উপায় নেই। কয়েকটা দিন সেই প্যাকেটে হাত না পড়লেই পোকারা মনের সুখে সেখানে ঘুরে বেড়ায়। পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ করতে অনেকেই অবশ্য নানা রকম স্প্রে ব্যবহার করেন। তবে, খাবারের জিনিসের কাছে সেই সব রাসায়নিক ছ়ড়ানো মোটেই ভাল নয়। একটু বেশি জিনিস কিনে হেঁশেলে রাখলেই তার মধ্যে পোকা ধরে যায়, তা হলে কী করবেন? পোকামাকড়ের আক্রমণ ঠেকিয়ে রাখতে অব্যর্থ দাওয়াই হতে পারে হিং। হিংয়ের ঝাঁঝালো গন্ধ পোকামাকড় একেবারেই সহ্য করতে পারে না। তবে পোকামাকড় তাড়াতে হিংয়ের গুঁড়ো কী ভাবে ব্যবহার করবেন তা-ও জেনে রাখা প্রয়োজন।

পোকার আক্রমণ আটকাতে কী ভাবে ব্যবহার করবেন হিং?

১) প্রথমে হিং কিনে গুঁড়ো করে নিন। তার পর পরিষ্কার একটি কাপড়ের টুকরোর মধ্যে খনিকটা গুঁড়ো করা হিং দিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এ বার চাল, ডাল, চিনির কৌটোর মধ্যে সেই পুঁটলিগুলো ভরে রেখে দিন।

৩) হিংয়ের গুঁড়ো জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। মাছের আঁশটে গন্ধের টানে নানা প্রান্ত থেকে উড়ে আসা মাছির উপদ্রব নিমেষেই বন্ধ হবে।

৩) হেঁশেলের তাক পরিষ্কার করে তার উপর খবরের কাগজ, বা পলিথিন পেতে রাখেন অনেকেই। হিংয়ের গুঁড়ো ছড়িয়ে রাখতে পারেন তাকের উপর পাতা প্লাস্টিক বা কাগজের তলায়। হিংয়ের গন্ধে আরশোলা কাছে ঘেঁষতে পারবে না।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy