Advertisement
E-Paper

মুরগি মাংস হোক বা পাঁঠার ঝোল, ‘মিট’ মশলাতেই বাড়বে স্বাদ-গন্ধ, বাড়িতে কী করে বানাবেন

খাঁটি জিনিস পেতে হলে নিজে দেখে, বেছে জিনিস কেনা ভাল। বাজারচলতি মশলায় ভরসা না থাকলে বাড়িতে কী ভাবে তৈরি করবেন ‘মিট মশলা’?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ ২০:৪৯
সুস্বাদু মাংস রান্নার জন্য বাড়িতেই বানিয়ে নিন বিশেষ মশলা।

সুস্বাদু মাংস রান্নার জন্য বাড়িতেই বানিয়ে নিন বিশেষ মশলা। ছবি:সংগৃহীত।

সুস্বাদু রান্নার জরুরি উপকরণ মশলা। নিরামিষ হোক বা আমিষ— স্বাদের জন্য যেমন প্রতিটি উপকরণের মাত্রা বোঝা জরুরি, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ খাঁটি উপকরণের ব্যবহার। সুস্বাদু মাংস রান্নার জন্য বিভিন্ন সংস্থা বাজারে এনেছে ‘মিট মশলা’।

তবে বাজার থেকে কেনা মশলার গুণমান নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তার চেয়ে বরং নিজে হাতে বাছাই করা জিনিস কিনে তা দিয়েই বানিয়ে রাখতে পারেন বিশেষ মশলা। একবার বানিয়ে বায়ুনিরোধী কৌটোয় রেখে দিতে পারলে, কয়েক মাস পর্যন্ত তা ব্যবহার করা যাবে।

উপকরণ

২ টেবিল চামট গোটা ধনে, ২ টেবিল টামচ গোটা জিরে, ৪-৫টি শুকনো লঙ্কা, ২ টেবিল চামচ গোলমরিচ, ৪-৫টি ছোট এলাচ, ৩-৪টি বড় এলাচ, ৩-৪টুকরো দারচিনি, ২ টেবিল চামচ লবঙ্গ, দু’টুকরো শুকনো আদা, ১ টেবিল চামচ জয়িত্রী, ২ টেবিল চামচ মৌরী, এক টুকরো জায়ফল।

গ্যাস জ্বালিয়ে কড়া তাতিয়ে নিন। সমস্ত উপকরণ কড়াইয়ে দিয়ে দিন। কোনওটি বেশি পুড়ে যাতে না যায়, খুন্তি দিয়ে হালকা নাড়তে থাকুন। যোগ করুন কিছুটা নুন। এতে মশলা পুড়ে যাবে না, তাপও ভাল ভাবে পাবে। মশলা গরম হয়ে, সুগন্ধ বেরোতে শুরু করলে শেষ ধাপে ২ টেবিল চামচ কসৌরি মেথি যোগ করুন। আঁচ বন্ধ করে দিন। গোটামশলা ঠান্ডা হলে একটু হলুদগুঁড়ো, হিং যোগ করে মিক্সারে ঘুরিয়ে নিন। চাইলে শেষ দু’টি মশলা বাদও দিতে পারেন।

মশলা বায়ুনিরোধী কৌটোয় ভরে রাখুন। চাইলে কিছুটা মশলা অন্য কৌটোয় সরিয়ে রাখতে পারেন। কারণ, কৌটো বার বার খোলা-বন্ধ হলে গন্ধ কমে যাবে, জলীয়বাষ্প ঢুকে গেলে মশলা নষ্টও হয়ে যেতে পারে।

cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy