Advertisement
E-Paper

সম্পর্ক আদৌ বিয়ে পর্যন্ত গড়াবে! চিন্তায় ভারাক্রান্ত মন? জাপানি পন্থায় মিলতে পারে মুক্তি

মানসিক ক্লান্তির মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছে জাপানের শতাব্দীপ্রাচীন একটি দর্শন— ‘ইচিগো ইচি’। যার অর্থ, ‘এক বার, এক সাক্ষাৎ’। কী ভাবে সম্পর্কের ক্ষেত্রে প্রযোজ্য এই পন্থা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৮:৪৯
জাপানি পন্থা ‘ইচিগো ইচি’র অর্থ কী?

জাপানি পন্থা ‘ইচিগো ইচি’র অর্থ কী? ছবি: সংগৃহীত।

সম্পর্ক তৈরি হতে না হতেই বিয়ে নিয়ে দুশ্চিন্তা শুরু। একাধিক প্রশ্ন ভিড় জমে মাথায়— আদৌ এই মানুষটি জীবনসঙ্গী হিসেবে সঠিক? এর থেকেও ভাল নিশ্চয়ই কেউ রয়েছে? দেখাসাক্ষাৎ, কথাবার্তার মাঝেই ধীরে ধীরে ক্লান্তি জমে মনে। ঝগড়া, মতবিরোধের ঠেলায় সম্পর্কের গতি থমকে যায় আমচকা। প্রযুক্তির যুগে এই ক্লান্তি যেন আরও বেড়ে গিয়েছে। সেখানেই কাজে আসতে পারে জাপানি পন্থা।

মানসিক ক্লান্তির মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে জাপানের শতাব্দীপ্রাচীন একটি দর্শন— ‘ইচিগো ইচি’। যার অর্থ, ‘এক বার, এক সাক্ষাৎ’। জীবনের প্রতিটি সাক্ষাৎ একেবারে অনন্য। ঠিক একই মানুষ, একই জায়গা, একই পরিস্থিতিতে আবার দেখা হলেও সেই মুহূর্ত আর আগের মতো থাকে না। কারণ সময়, অনুভূতি, সবই বদলে যায়। তাই প্রতিটি সাক্ষাৎকে মন দিয়ে সম্পূর্ণ অনুভব করার কথাই বলে এই দর্শন।

বনের প্রতিটি সাক্ষাৎ একেবারে অনন্য।

বনের প্রতিটি সাক্ষাৎ একেবারে অনন্য। ছবি: সংগৃহীত

সম্পর্কের ক্ষেত্রে এই ভাবনার অর্থ হল, প্রথম দেখাতেই ভবিষ্যতের হিসাব কষতে বসে না গিয়ে, সামনের মানুষটিকে সত্যিই জানার চেষ্টা করা। তিনি জীবনসঙ্গী হবেন কি না, সম্পর্ক কত দূর এগোবে— এই সব প্রশ্নে আটকে না থেকে সেই মুহূর্তের কথোপকথন, অনুভূতিকে গুরুত্ব দেওয়াই এই দর্শনের মূল কথা।

মনোবিদদের মতে, আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় সমস্যাগুলির একটি হল, ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা। অনেকে প্রথম দেখাতেই ভাবতে শুরু করেন, এই সম্পর্ক টিকবে কি না, বিয়ে পর্যন্ত গড়াবে কি না বা অন্য কোনও কেউ আরও ভাল হতে পারেন কি না। এই অতিরিক্ত প্রত্যাশাই উদ্বেগ এবং মানসিক ক্লান্তি বাড়িয়ে দেয়। শুরু হয় অতিবিশ্লেষণের জাল। যা থেকে বেরোনো বড়ই কঠিন। ‘ইচিগো ইচি’ সেই চাপ কিছুটা কমাতে সাহায্য করতে পারে, কারণ এটি মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়।

তবে এই দর্শনের অর্থ এই নয় যে, সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা বা বাস্তববোধের প্রয়োজন নেই। কারও আচরণে অস্বস্তি, অসম্মান বা অন্য কোনও সতর্কবার্তার লক্ষণ দেখা গেলে তা কখনও উপেক্ষা করা উচিত নয়। নিজের মূল্যবোধ, সীমারেখা এবং ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া জরুরি। বর্তমানকে উপভোগ করার সঙ্গে সচেতন সিদ্ধান্ত নেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

আসলে ‘ইচিগো ইচি’ শুধু প্রেমের জন্য নয়, জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রতিটি মানুষের সঙ্গে প্রতিটি কথোপকথন এবং প্রতিটি মুহূর্ত এক বারই আসে। তাই ভবিষ্যতের উদ্বেগে বা অতীতের অভিজ্ঞতায় আটকে না থেকে বর্তমানকে মন দিয়ে বাঁচতে পারলেই সম্পর্ক আরও আন্তরিক ও সহজ হয়ে উঠতে পারে।

Japanese Methods Relationship Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy