Advertisement
E-Paper

মাছের কচুরি বেলতে গেলেই পুর বাইরে বেরিয়ে আসে? ঝক্কি এড়াতে ৩ কৌশল শিখে রাখুন

কারও পছন্দ কড়াইশুঁটির কচুরি, তো কারও মাছের কচুরি। কিন্তু পুর ভরে বেলতে গেলেই যত ঝামেলা। একটু চাপ পড়লেই ফেটে বেরিয়ে আসে পুর, কড়াইয়ে তেল ছিটকায় আর কচুরির স্বাদটাই মাটি হয়ে যায়। ভাবছেন ভুলটা কোথায় হচ্ছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪
কচুরি বেলার সময়ে কোন কৌশল মেনে চলবেন?

কচুরি বেলার সময়ে কোন কৌশল মেনে চলবেন? ছবি: সংগৃহীত।

ছুটির দিনে জলখাবারে পরোটা বা কচুরি হলে মন্দ হয় না। কেউ আলুর পরোটা খেতে ভালবাসেন, কেউ বা ডালপুরি। কারও কড়াইশুঁটির কচুরি প্রিয়, কারও আবার মাছের কচুরি। তবে পুর ভরার পর কচুরি কিংবা পরোটা বেলতে গেলেই হয় সমস্যা! পুরো পুর বেরিয়ে আসে। ফলে তেলও নষ্ট হয় আর পরোটা বা কচুরির স্বাদও কমে যায়। ভুলটা কোথায় করেন জানেন?

১) পুর যত শুকনো হবে পরোটা বেলতে ততই সুবিধা হবে। পুর মাখার সময়ে দেখে নিন কোনওরকম জল যেন তাতে না থাকে। পুরটা বানিয়ে ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিন, পুরটা ভাল জমাট হবে। তার পর সেই পুর দিয়ে পরোটা বা কচুরি বানিয়ে ফেলুন। সঙ্গে সঙ্গে বানালে কিন্তু পুর বেরিয়ে আসায় সম্ভাবনা বেশি।

২)পুরের ভিতর ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচালঙ্কা যতটা সম্ভব সরু সরু করে কাটবেন। না হলে বেলার সময়ে পুর বেরিয়ে আসবে আর বেলতেও সমস্যা হবে।

৩) যদি বেলার সময়ে পরোটা চাকির সঙ্গে আটকে যায়, তা হলে ‌ঘাবড়ে যাবেন না। সামান্য ময়দা দিলেই এই সমস্যার সমা‌ধান সম্ভব। পুর ভরে পরোটা বা কচুরি বেলার সময়ে হালকা হাতে চাপ দেবেন, তা হলেই ভিতরের পুর ভাল করে ছড়িয়ে যাবে। তবে বেশি চাপ দিলেই পুর বেরিয়ে আসবে।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy