Advertisement
E-Paper

দশমীর সন্ধ্যায় মিষ্টি তো থাকছেই, আড্ডা জমবে রকমারি ফিউশন স্ন্যাক্সে, আমিষ-নিরামিষ দু’রকম প্রণালীই রইল

বাঙালির কি আর শুধু মিষ্টিতে মন ভরে। সঙ্গে নোনতাও তো চাই। তাই সহজে বানানো যাবে এমন কিছু সুস্বাদু স্ন্যাক্স বানিয়ে নিন বাড়িতেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ১৭:৩০
Sweet and Savory Celebration,  Best Fusion Snacks for Evening Hospitality on Dashami

বিজয়া স্পেশাল ফিউশন স্ন্যাক্সের সহজ রেসিপি রইল। ফাইল চিত্র।

দশমীর সন্ধ্যায় মিষ্টিতে কি আর মন ভরে? সঙ্গে নোনতাও চাই। তার জন্য রেস্তরাঁয় যেতে হবে না। বাড়িতেই বানিয়ে নিন মুখরোচক কিছু ফিউশন স্ন্যাক্স। মনও ভরবে, রসনাও তৃপ্ত হবে। প্রশংসা করবেন অতিথিরাও।

বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স

বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স

বেক্‌ড এগ-কর্ন স্ন্যাক্স

প্রথমে দু’টি ডিম ভাল করে ফেটিয়ে নিন। বেকিং পাত্র থাকলে ভাল, না হলে একটি ট্রে-তে সামান্য মাখন মাখিয়ে নিন। ডিমের সঙ্গে ভুট্টার দানা, নুন, কাঁচালঙ্কাকুচি, পেঁয়াজকুচি, গোলমরিচ গুঁড়ো, স্প্রিং অনিয়ন মেশান। পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং কুরিয়ে রাখা চিজ় দিয়ে দিন। অভেন ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রি-হিট করে রাখুন। পাত্রটি ওভেনে ১০-১২ মিনিট বেক করুন। ডিম জমে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

পালং-পনিরের তন্দুরি টিক্কা

পালং-পনিরের তন্দুরি টিক্কা

পালং-পনিরের তন্দুরি টিক্কা

পনির প্রোটিনের ভাল উৎস এবং পালং শাক আয়রনে ভরপুর। পালং-পনিরের টিক্কা যেমন মুখরোচক, তেমনই সঠিক ভাবে বানাতে পারলে পুষ্টিকরও। প্রথমে ২০০ গ্রামের মতো পনির নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। পালং শাক ধুয়ে জল ঝরিয়ে সামান্য আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন। এক কাপের মতো দই ফেটিয়ে রাখুন। এ বার পনিরের টুকরোগুলি দই ও পালং শাকের মিশ্রণে মাখিয়ে ভাল করে ম্যারিনেট করে রেখে দিন। গ্রিল প্যানে হালকা করে সেঁকে নিন।

হানি-বাটার চিকেন বাইট

হানি-বাটার চিকেন বাইট

হানি-বাটার চিকেন বাইট

ঝাল ও মিষ্টি স্বাদের এই স্ন্যাক্স সকলেরই পছন্দ হবে। হাড় ছাড়া প্রায় ২৫০ গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিতে হবে। টুকরোগুলিতে নুন, লেবুর রস, রসুনের রস ও সয়া সস মাখিয়ে রেখে দিন। এ বার টুকরোগুলি কর্নফ্লাওয়ারে মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে ২ চামচের মতো মাখন গরম করে তাতে এক চামচের মতো রসুনকুচি দিয়ে হালকা হাতে নাড়ুন। এ বার তাতে মধু, সামান্য সয়া সস ও সামান্য জল দিয়ে নেড়ে ফুটে উঠলে ভাজা চিকেনগুলি দিয়ে দিন। ভাল করে সসের সঙ্গে চিকেনের টুকরোগুলি নাড়াচাড়া করতে হবে। নামানোর আগে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন।

Bijaya Dashami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy