Advertisement
E-Paper

বেসিনের কলে মরচে পড়েছে? ৩টি সহজ কৌশল মানলেই একেবারে ঝকঝকে দেখাবে

একবার ভেবে দেখেছেন, রান্নাঘরের সিঙ্ক আর বাথরুমের বেসিনের স্টিলের কল দুটোর কী অবস্থা? মরচে আর জলের দাগে ভর্তি। অতিথি আসার আগে এগুলি ঝকঝকে করবেন কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ২০:৩২
বেসিনের কল পরিষ্কার করার সহজ টোটকা।

বেসিনের কল পরিষ্কার করার সহজ টোটকা। ছবি: সংগৃহীত।

বাড়িতে অতিথি আসছে শুনলেই তো শুরু হয়ে যায় দৌড়ঝাঁপ। জানলা-দরজায় নতুন পর্দা, বিছানায় ঝকঝকে চাদর। টি-টেবিলের সাকুলেন্টের টব থেকে শুরু করে টিভির স্ক্রিন, কাচের টেবিল — কোথাও এক ফোঁটা ধুলো বা তেলের দাগ থাকবে না। ঘরের কোণ থেকে বাথরুমের টাইলস, সব চকচকে দেখাতে হবে!

কিন্তু একবার ভেবে দেখেছেন, রান্নাঘরের সিঙ্ক আর বাথরুমের বেসিনের স্টিলের কল দুটোর কী অবস্থা? মরচে আর জলের দাগে ভর্তি। অতিথি আসার আগে এগুলি ঝকঝকে করবেন কী ভাবে? কল থেকে জলের দাগ তোলা বড় ঝক্কির কাজ মনে হতে পারে, কিন্তু সহজ তিনটি টোটকা জানলে সহজেই হতে পারে মুশকিল আসান।

১) নলের গায়ে টুথপেস্ট মাখিয়ে নিন ভাল করে। এ বার বেশ খানিকটা অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে নিয়ে তা কলের উপরিভাগে ঘষে নিন। তার পর জল দিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে উঠবে কলগুলি।

২) বেকিং সোডায় লেবু মাখিয়ে তা কলের উপরে ভাল করে মাখিয়ে রেখে দিন। এ বার একটু ঘষে নিলেই একেবারে ঝকঝকে হয়ে যাবে কল।

৩) এই সমস্যা থেকে মুক্তির আরও একটি টোটকা হল ভিনিগার। তার সঙ্গে যদি একটু নুন মিশিয়ে নিতে পারেন, আরও ভাল কাজ হবে। এই মিশ্রণ কলে ভাল করে মাখিয়ে রেখে দিন সারা রাত। পরের দিন সকালে জল দিয়ে ধুয়ে নিলেই একেবারে সাফ হয়ে যাবে কলগুলি।

Cleaning Tips Kitchen Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy