Advertisement
E-Paper

মরচে ধরা লোহার তাওয়া ফেলে দিচ্ছেন? ৩টি কৌশল মানলেই হয়ে যাবে নতুনের মতো চকচকে

লোহার তাওয়ায় করা রুটি, পরোটার স্বাদই আলাদা। কিন্তু একটাই সমস্যা - মরচে আর কালো চিটচিটে দাগ! ভাবছেন তাওয়াটা ফেলে দেবেন? তার আগে জেনে নিন ৫ মিনিটেই পুরনো তাওয়াকে নতুনের মতো চকচকে করে তোলার ৩ কৌশল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১৯:৪৩
কালো, চিটচিটে লোহার তাওয়া পরিষ্কার করার সহজ টোটকা।

কালো, চিটচিটে লোহার তাওয়া পরিষ্কার করার সহজ টোটকা। ছবি: সংগৃহীত।

নানা সুবিধার কারণে অনেকেই এখন ননস্টিকের বাসনে রান্না করছেন। তবে কুলচা হোক বা ধোসা মুচমুচে ভাব আসে একমাত্র লোহার তাওয়াতেই। কিন্তু সমস্যা একটাই। দু’দিন ব্যবহার না করলেই মরচে, তেল চিটচিটে কালো স্তর আর আঠার পরত জমে ‌যায় তাওয়ার উপরে। সাবান দিয়ে ঘষেও সেই তেলচিটে ভাব যায় না। তা হলে উপায়? খুব বেশি পরিশ্রম না করেই কী ভাবে তাওয়া পরিষ্কার করবেন, রইল হদিস।

১) নুন আর আলু দিয়েই হতে পারে কামাল। তাওয়াটা গরম করে নিন। এ বার তাওয়ার উপর ২-৩ চামচ মোটা নুন ছড়িয়ে দিন। আলুর কাটা দিকটা দিয়ে নুন-সহ পুরো তাওয়াটা জোরে জোরে ঘষতে থাকুন। আলু এখানে প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে আর নুন মরচে তুলে নেয়। ২-৩ মিনিট ঘষলেই দেখবেন কালো মরচে উঠে আসছে। জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিলেই একেবারে পরিষ্কার হয়ে যাবে কালো তাওয়া।

২) লেবু দিয়েও হতে পারে মুশকিল আসান। প্রথমে তাওয়ায় একটু জল গরম করে নিন। সেই জলে তরল সাবান, বেকিং সোডা আর লেবুর রস দিয়ে দিন। একটি অর্ধেক লেবু কাঁটা চামচে গেঁথে নিয়ে তাওয়ার উপর গোল গোল করে ঘুরিয়ে মিশ্রণটি মাখিয়ে দিন ভাল করে। তার পর গ্যাস থেকে নামিয়ে মিনিট দশেক রেখে দিন। আলতো হাতে ঘষে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে লোহার তাওয়া।

৩) বেকিং সোডা আর ভিনিগারের মিশেলও দারুণ কাজ করে। তাওয়াতে জল, ২ চামচ বেকিং সোডা আর ১/২ কাপ সাদা ভিনিগার দিয়ে ফোটাতে থাকুন। ফেনা উঠে কালো ময়লা আলগা হয়ে যাবে। এ বার তরল সাবান দিয়ে হালকা হাতে ঘষে নিলেই তাওয়ার উপর থেকে কালো আস্তরণ উঠে যাবে।

Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy