Advertisement
E-Paper

শীতের পোশাক পরিষ্কার এবং যত্নে রাখার নিয়মকানুন

সোয়েটার, জ্যাকেট কি নিয়মিত কাচেন? চড়া রোদে শুকোতে দেন? তা হলে সাবধান। শীত পোশাক যত্নে রাখারও নিয়মবিধি আছে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:০০
সোয়েটার, জ্যাকেট যত্নে রাখবেন কী ভাবে?

সোয়েটার, জ্যাকেট যত্নে রাখবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

শীতের সোয়েটার, জ্যাকেট শুধু পরলেই হল না। তার যত্নআত্তিও জরুরি। না হলেও কয়েক দিনের মধ্যে রোঁয়া ওঠা শুরু হবে। কাচা এবং শুকোনোর ভুলে নষ্ট হতে পারে সোয়েটার, জ্যাকটের জেল্লাও। জেনে নিন সোয়টার কী ভাবে ভাল রাখবেন।

১. সোয়েটার নিয়মিত কাচা যায় না। প্রতি দিন কাচলে সোয়েটার, জ্যাকেট দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। সে কারণে বাড়িতে এসে খোলার পর সোয়েটার বা জ্যাকেট খোলা হাওয়ায় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। ভাল হয় যদি হালকা রোদে তা মেলে দেওয়া যায় কিছু ক্ষণ। এতে সোয়েটারে ঘামের গন্ধ চলে যাবে।

২. সপ্তাহে এক দিন সোয়েটার কাচা দরকার। তবে এ জন্য বেছে নিতে হবে উলের কাপড় কাচার সাবান। সোয়েটার কিন্তু গরম জলে কাচতে গেলে আলগা হয়ে যাবে। তাই সবসময় ঠান্ডা জলেই কাচুন। যে কোনও জ্যাকেট বাড়িতে কাচা যায় না। জ্যাকেট ময়লা হলে সাবান জলে কাপড় ভিজিয়ে ময়লা অংশটি হালকা হাতে ঘষে নিতে। তার পর পরিষ্কার জল দিয়ে মুছে নিলই পরিষ্কার হয়ে যাবে। বেশি ময়লা হলে ড্রাই ক্লিন করিয়ে নিন।

৩. সোয়েটার কাচার আগে উল্টে নিন। এতে তা চট করে নষ্ট হয় না। ওয়াশিং মেশিনে কাচলে মৃদু সাইকেল বেছে নিতে হবে। তবে ড্রায়ার, স্টিমার ব্যবহার না করাই ভাল।

৪. ভিজে সোয়েটার হ্যাঙ্গারে শুকোতে না দিয়ে হালকা রোদ আসে এমন জায়গায় তা বিছিয়ে দিন। তোয়ালে বা কাগজের উপরে তা বিছিয়ে দিতে পারেন।

৫. সোয়টার যাতে কুঁচকে না যায়, জ্যাকেট ভাল রাখতে ওয়াড্রোবে ঝুলিয়ে রাখতে পারেন। আবার ভাঁজ করে তুলতে পারেন। তবে সেই ভাঁজ যেন সঠিক এবং টানটান হয়। না হলে সোয়েটারও কুঁচকে যেতে পারে। একটি সোয়েটারের ওপর আর একটি না রেখে মাছে টিস্যু পেপারও বিছিয়ে দিতে পারেন।

Winter Winter Wear

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy