Advertisement
E-Paper

প্রাতরাশে ইডলি বানাবেন, কিন্তু রাতে চাল-ডাল বেটে রাখতে ভুলে গিয়েছেন? ১ ঘণ্টাতেই হতে পারে কামাল

ধরুন, আপনার সকালে উঠে প্রাতরাশে দোসা খেতে ইচ্ছে হল। কিন্তু আগের রাতে চাল-ডাল বেটে রাখতেই ভুলে গিয়েছেন! তা হলে উপায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৯:২১
Try This Pressure Cooker Trick To Ferment Idli-Dosa Batter In Just 1 Hour

এক ঘণ্টাতেই ইডলির মিশ্রণ মজাবেন কী করে? ছবি: সংগৃহীত।

দক্ষিণ ভারতীয় খাবার ইডলি, দোসা কবেই সেখানের সীমানা ছাড়িয়ে ভারতের নানা প্রান্তে, নানা রাজ্যের পছন্দের খাবার হয়ে গিয়েছে। ইডলি বা দোসা, কোনওটাই ছাঁকা তেলে ভাজা নয়। ইডলি এবং দোসা, চাল এবং বিউলির ডাল ভিজিয়ে বেটে, মজিয়ে তা দিয়েই রান্না হয়। ফলে স্বাস্থ্যকর খাবারের তালিকায় অনায়াসেই ফেলা যায় এই দুই পদকে। যাঁরা ডায়েট করছেন, তাঁদেরও রোজের পাতে এই দক্ষিণী এই খাবারগুলি রাখা যেতে পারে। ধরুন, আপনার সকালে উঠে প্রাতরাশে দোসা খেতে ইচ্ছে হল। কিন্তু আগের রাতে চাল-ডাল বেটে রাখতেই ভুলে গিয়েছেন! তা হলে উপায়?

ইডলি, দোসা, উত্তপমের মতো খাবারগুলি বানানোর আগে মিশ্রণগুলি মজতে দিতে হয়। না মজলে খাবারের স্বাদ ভাল আসবে না, ইডলি ফুলবেও না। তবে ভুল তো মানুষ মাত্রই হয়। হাতে সময় কম থাকলে ইডলি-দোসার চাল-ডালের মিশ্রণটি মজানোর আর কি কোনও উপায় আছে?

এমন দিনে প্রেশার কুকার দিয়েই হতে পারে আপনার মুশকিল আসান। বানিয়ে রাখা মিশ্রণটি একটি পাত্রে ঢেলে তাতে স্বাদমতো নুন মেশান। একটি প্রেশার কুকার হালকা গরম করে তার ভিতরে মিশ্রণের পাত্রটি রাখুন। তার পর কুকারের ঢাকনাটি হুইস্‌ল সহ বন্ধ করে কম আঁচে মিনিট পাঁচেক গরম করুন। গ্যাস বন্ধ করে দিন এবং মিশ্রণটি প্রায় ১ ঘণ্টা কুকারের ভিতরেই রেখে দিন। কুকারের ভিতরের ধরে রাখা তাপ মিশ্রণটিতে দ্রুত মজানোর প্রক্রিয়া শুরু হবে।

১ ঘণ্টার পর মিশ্রণটি কুকার থেকে বার করে তাতে সামান্য বিটনুন, লেবুর রস আর দই মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে দোসা-ইডলির ব্যাটার। রাতভরের কাজ ঘণ্টাখানেকেই সম্পূর্ণ হবে।


Idli Batter Dosa Batter cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy