Advertisement
E-Paper

লেবুর রস ভুল সময়ে দিলেই নষ্ট হতে পারে কবাব বা তন্দুরির স্বাদ, সঠিক কৌশল শেখালেন রন্ধনশিল্পী

বাড়িতেই যদি তন্দুরি চিকেন বা কবাব বানাতে চান, কী মাথায় রাখবেন, পরামর্শ দিলেন রন্ধনশিল্পী মোবাসীর হসন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ২০:১০
তন্দুরি চিকেন  বানাতে হলে  পাতিলেবুর রস  কখন দেবেন?

তন্দুরি চিকেন বানাতে হলে পাতিলেবুর রস কখন দেবেন? ছবি:সংগৃহীত।

দুর্গাপুজো মানেই শুধু মণ্ডপে মণ্ডপে ঘোরা নয়। অনেকেই ভিড় এড়িয়ে ঘনিষ্ঠ বান্ধব বা আত্মীয়দের সঙ্গে ঘরোয়া পার্টি করতেও পছন্দ করেন ছুটির দিনগুলিতে। ঘরোয়া আড্ডায় তন্দুরি থেকে কবাব, বাজার থেকে কেনার বদলে নিজে হাতে বানিয়ে নেন অনেকে। পুজোর সময় রেস্তরাঁ থেকে খাবার আনাতে গেলে যেমন দেরি হয়, তেমনই খাবারের মান নিয়েও প্রশ্ন থাকে। তাই বাড়িতেই যদি কবাব বানাতে চান, কী মাথায় রাখবেন, পরামর্শ দিলেন কলকাতার এক নামী হোটেল চেন-এ দীর্ঘ দিনের রান্নার অভিজ্ঞতাসম্পন্ন রন্ধনশিল্পী মোবাসীর হসন।

রন্ধনশিল্পী বলছেন, ছোট্ট একটি ভুলেই তন্দুরি চিকেনের স্বাদ নষ্ট হতে পারে। আর সেই ভুল করে বসেন অনেকেই। কবাব হোক বা তন্দুরি, জলঝরানো টক দই তার সঙ্গে আদা-রসুন এবং বেশ কিছু মশলা দিয়ে মাংস মাখাতে হয়। দরকার হয় পাতিলেবু। অনেকেই মশলা তৈরির সময় টক দইয়ের মধ্যেই পাতিলেবুর রস নিংড়ে নেন। রন্ধনশিল্পীর মতে, ভুলটা সেখানেই।

পাতিলেবুর রস এবং নুন যদি মাংসে আধ ঘণ্টা আগেই মাখিয়ে রাখা যায়, তাতে মশলা আরও ভাল ভাবে বসে, খেতেও ভাল হয়। তা ছাড়া, টক দইয়ে পাতিলেবুর রস মেশালে সেটি পাতলা হয়ে যেতে পারে। তার ফলে মাংসের গায়ে লেগে থাকবে না। ছোট্ট কৌশলই স্বাদে তফাত আনতে পারে। টক দই দিতে হবে একেবারে জল ঝরিয়ে শুকনো করে। তবেই তা মাংসের গায়ে ভাল করে আটকে থাকবে। তন্দুরি চিকেন হোক বা কবাব, মাংস বাইরে থেকে মুচমুচে কিন্তু ভিতরে নরম হবে।

তন্দুরি চিকেন কোন ধরনের কবাব বানানো হবে, তার উপরে নির্ভর করছে মশলা। তন্দুরি বানালে, তন্দুরি মশলা দিতে হবে। মালাই কবাব বানালে লাগবে দুধের ঘন সর বা ক্রিম। বাকি নিয়ম এক থাকলেও, পাতিলেবু দিতে হবে একদম শুরুতেই।

cooking tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy