Advertisement
E-Paper

জানেন কি কেন বিমানের জানলা গোলাকার হয়?

বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে এসেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের জানলার আকারও। আগে চৌকো ছিল বিমানের জানলা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৮:৩২

বিমানের আকার নিয়ে বহুকাল থেকেই নানা পরীক্ষা-নিরীক্ষা চলে এসেছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বারবার বদলাতে হয়েছে বিমানের জানলার আকারও। আগে চৌকো ছিল বিমানের জানলা। ১৯৫৩ সালে দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। মারা যান ৫৬ জন যাত্রী। এর কারণ অনুসন্ধানে ইঞ্জিনিয়াররা বুঝতে পারেন যে দুর্ঘটনার আসল কারণ বিমানের জানলা।

কেন?

আসলে চৌকো জানলার ৪টি কোণ থাকায় বায়ুর চাপ অনেক বেশি হয়। জানলার উপরে সমান ভাবে বায়ু চাপ দেয় না। কোণগুলিতেই চাপ বেশি থাকে। ফলে জানলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঘটে বিমান দুর্ঘটনা। জানলা গোলাকার হলে জানলার উপরে বায়ুর চাপ সমান ভাবে ছড়িয়ে পড়ে। তাতে জানলা ভেঙে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও থাকে না।

আরও পড়ুন: গরমে এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার ১২ উপায়

airbus airbus window window

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy