Advertisement
E-Paper

লেবু ৩ দিনেই শুকিয়ে কাঠ! ফ্রিজে রাখার আগে একটি টোটকা মানলেই ১ মাস তাজা থাকবে, বেরোবে ভরপুর রস

বাজার থেকে তাজা লেবু কিনে আনলেও অল্প ক’দিনের মধ্যেই সেগুলি শুকোতে শুরু করে। খুব বেশি দিন হয়ে গেলে আবার লেবুর উপরে ছত্রাক বাসা বাঁধে, তখন সেই লেবু ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৪
মাসখানেক লেবু তাজা রাখতে সেরে ফেলুন ছোট একটি কাজ।

মাসখানেক লেবু তাজা রাখতে সেরে ফেলুন ছোট একটি কাজ। ছবি: সংগৃহীত।

স্যালাড হোক বা পাতলা মাছের ঝোল, একটু লেবু ছড়িয়ে না খেলে যেন ঠিক জমে না। অনেকের সকালটাই শুরু হয় লেবু জল দিয়ে। তাই ফ্রিজে বেশি করে লেবু মজুত না রেখে উপায় নেই। তবে বাজার থেকে তাজা লেবু কিনে আনলেও অল্প ক’দিনের মধ্যেই সেগুলি শুকোতে শুরু করে। খুব বেশি দিন হয়ে গেলে আবার লেবুর উপরে ছত্রাক বাসা বাঁধে, তখন সেই লেবু ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না।

হেঁশেলের সমস্যা থাকলে তার সমাধানও থাকে। লেবু ফ্রিজে দীর্ঘদিন ভাল রাখতে কাজে লাগাতে পারেন তেল। বাজার থেকে লেবু কিনে এনেই কি সেগুলি ফ্রিজে ভরে রাখেন? তা হলে কিন্তু ভুল করছেন। লেবু বাজার থেকে আনার পর সেগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। সেগুলি শুকিয়ে গেলে তার গায়ে ভাল করে তেল মাখিয়ে নিন। বায়ুনিরোধী পাত্র নিয়ে তাতে তেল মাখানো লেবু ভরে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিন। এই টোটকা মানলেই কিন্তু মাসখানেক ভাল থাকবে লেবু!

ফ্রিজ থেকে লেবু বার করার পর রান্নায় ব্যবহারের সময়ে সেই লেবু চিপলে অনেক সময়ে খুব অল্প রস বেরোয়। অর্ধেকটা লেবুই নষ্ট হয়। এ ক্ষেত্রে ৩০ সেকেন্ডের জন্য লেবুগুলি মাইক্রোওয়েভে গরম করে নিন। তার পর রস চিপলে দেখবেন দ্বিগুণ পরিমাণ রস বার হবে।

Kitchen Hacks Kitchen Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy