বাসন্তী পোলাও বা মোরগ পোলাও তো খাওয়াই হয়। কিন্তু স্বাদে বৈচিত্র না হলে, যে কোনও খাবারই একঘেয়ে হয়ে যেতে পারে। এবার বরং চালেই মিশুক আচারের সুবাস এবং স্বাদ। আচার এবং পনির দিয়েই বানিয়ে ফেলুন পোলাও।
উপকরণ
এক কাপ বাসমতী চাল
২৫০ গ্রাম পনির
১টি বড় পেঁয়াজের কুচি
১টি ক্যাপসিকাম
১ চা-চামচ গোটা ধনে
১ চা-চামচ জিরে
আরও পড়ুন:
১ চা-চামচ মৌরি
১ টেবিলচামচ ঘি
১ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ হলুদগুঁড়ো
৬-৭টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
২ টেবিল চামচ আচার
প্রণালী: কড়াইয়ে ঘি এবং সাদা তেল নিয়ে জিরে, মৌরি, গোটা ধনে ফোড়ন দিন। যোগ করুন, চৌকো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম। হালকা নাড়াচাড়ার পরে পনিরের টুকরো যোগ করুন। হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে নাড়াচাড়া করে নিন। দিয়ে দিন আচার। সমস্ত উপকরণ ভাল করে মিশিয়ে নিন। তেল ছেড়ে এলে ধুয়ে রাখা চাল দিয় কিছুক্ষণ কষিয়ে গরম জল যোগ করুন। যতটা চাল তার দ্বিগুণ জল দিয়ে, কড়াইয়ে ঢাকা দিয়ে দিন। আঁচ কমিয়ে হতে দিন। জল শুকিয়ে চাল ঝরঝরে হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আচারি পনির পোলাও।