Advertisement
E-Paper

chicken Mayo Sandwich: শীতের সন্ধ্যায় স্বাস্থ্যকর জলখাবার চাই? বানিয়ে নিন সুস্বাদু চিকেন মেয়ো স্যান্ডউইচ

স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে চাইলে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক চিকেন মেয়ো স্যান্ডউইচ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২২ ১৫:৩০
চিকেন মেয়ো স্যান্ডউইচ।

চিকেন মেয়ো স্যান্ডউইচ। ছবি: সংগৃহীত

শীতকালে বিশেষ করে খাওয়াদাওয়ার প্রতি একটা আলাদা প্রেম জন্মায় বাঙালির। তবে এই করোনা আবহে শরীর সুস্থ রাখতে বেশি তেল-ঝাল-মশলা না খাওয়াই ভাল। তাই বলে কি স্বাদের খেয়াল রাখবেন না? তা একেবারেই নয়। স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধন ঘটাতে চাইলে সন্ধ্যার জলখাবারে তেলেভাজা নয়, থাকুক চিকেন মেয়ো স্যান্ডউইচ। রইল প্রণালী।

উপকরণ

সেদ্ধ করা চিকেন: দু কাপ

মাখন: তিন টেবিল চামচ

মেয়োনিজ: আধ কাপ

স্লাইস পাউরুটি: ১০ টি

সাদা গোল মরিচ গুঁড়ো: এক চা চামচ

নুন: স্বাদ মতো

চিনি: পরিমাণ মতো

ছবি: সংগৃহীত

প্রণালী

সেদ্ধ করা চিকেন থেকে হাড়গুলি প্রথমে ছাড়িয়ে নিন।

এ বার মাংসে মেয়োনিজ, গোলমরিচ গুঁড়ো, নুন ও চিনি মিশিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। চাইলে এই মিশ্রণটি এক দম অল্প আঁচে হালকা করে ভেজে নিতে পারে।

এ বার প্রত্যেকটি পাউরুটির স্লাইসে ভাল করে মাখন মাখিয়ে তার উপর চিকেনের মিশ্রণটি দিয়ে দিন।

দুটি স্লাইস পাউরুটি একত্রে জোড়া করে চারপাশের ধারগুলি কেটে নিন।

এ বার পাউরুটির কোনাকুনি ত্রিভুজাকৃতি করে কেটে নিয়ে সন্ধ্যার জলখাবারে পরিবেশন করুন চিকেন মেয়ো স্যান্ডউইচ।

Recipe sandwich chicken

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy