Advertisement
E-Paper

বর্ষার অলস দুপুরে চটজলদি বানিয়ে ফেলুন আম-চিংড়ির ভর্তা! গরম ভাতের সঙ্গে জমবে দারুণ

অলস দুপুরে খুব বেশি রান্না করতে ইচ্ছে না করলে বানিয়ে ফেলতে পারেন আম-চিংড়ির ভর্তা। টাক-ঝাল এই ভর্তা থাকলে সঙ্গে আর কোনও পদের প্রয়োজন পড়বে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ২০:০৯
গরম ভাতের সঙ্গে টক-ঝাল ভর্তা।

গরম ভাতের সঙ্গে টক-ঝাল ভর্তা। ছবি: সংগৃহীত।

বৃষ্টির দিনে দুপুরে খাওয়ার পাতে ঝাল-ঝাল কিছু থাকলে মন্দ হয় না। গরম ভাতের সঙ্গে একটু ভর্তা থাকলে আর কী চাই! অলস দুপুরে খুব বেশি রান্না করতে ইচ্ছে না করলে বানিয়ে ফেলতে পারেন আম-চিংড়ির ভর্তা। টাক-ঝাল এই ভর্তা থাকলে সঙ্গে আর কোনও পদের প্রয়োজন পড়বে না।

উপকরণ:

৩০০ গ্রাম চিংড়ি মাছ

১টি কাঁচা আমকুচি

পরিমাণ মতো সর্ষের তেল

৭-৮ কোয়া রসুন

আধ চা-চামচ হলুদগুঁড়ো

১ চা-চামচ গোটা সর্ষে

২টি শুকনোলঙ্কা

৪টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন, চিনি

প্রণালী:

নুন আর হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলি লাল করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই গোটা সর্ষে আর শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করুন। রসুন আর কাঁচালঙ্কা দিয়ে ভাজুন। খানিকক্ষণ পরে আম মিশিয়ে নুন, চিনি, হলুদগুঁড়ো দিয়ে দিন। মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। এ বার চিংড়ি মাছগুলি মিশিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। এ বার গোটা মিশ্রণটি বেটে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম-চিংড়ির ভর্তা।

Fish Recipe Bharta Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy