Advertisement
E-Paper

মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে! রাতের ভোজে বানিয়ে ফেলুন বেক্‌ড গন্ধরাজ ভেটকি

সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন বেক্ড ফিশ। আর তাতে যদি পরে গন্ধরাজের ‘টুইস্ট’ তা হলে তো কথাই নেই!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ১২:৪৮
কায়দার নাম হলেও বানানো খুব সহজ বেক্‌ড গন্ধরাজ ভেটকি।

কায়দার নাম হলেও বানানো খুব সহজ বেক্‌ড গন্ধরাজ ভেটকি। ছবি: সংগৃহীত।

রাতের বেলা রোজ রোজ ভাত রুটি খেতে ভাল লাগে না। মাঝেসাঝে রেস্তরাঁর মতো বেক্ড ফিশ খেতে ইচ্ছে করে। তবে নাম শুনলেই মনে হয়, বানানো বোধ হয় বেজায় কঠিন। সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন বেক্ড ফিশ। আর তাতে যদি পরে গন্ধরাজের ‘টুইস্ট’ তা হলে তো কথাই নেই!

উপকরণ:

৭-৮ টুকরো ভেটকি মাছের ফিলে (মোটা করে কাটা)

১ টেবিলচামচ গোলমরিচের গুঁড়ো

১টি গন্ধরাজ লেবু

২ টেবিলচামচ আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা

২ টেবিলচামচ ফ্রেশ ক্রিম

১ টেবিলচামচ সাদা তেল

স্বাদমতো নুন

১ টেবিলচামচ মাখন

১ টেবিলচামচ রসুনকুচি

১ চা-চামচ ময়দা

১ কাপ দুধ

২ টেবিলচামচ চিজ় (গ্রেট করা)

১ চা চামচ চিলিফ্লেক্স

আধ চা-চামচ অরিগ্যানো

প্রণালী:

প্রথমে মাছের গায়ে নুন, গোলমরিচ, লেবুর রস, গন্ধরাজ লেবুর খোসা, আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, ক্রিম, আর সাদা তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। এ বার মশলা মাখানো মাছটি আধ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এ বার ফ্রাইং প্যানে মাখন গলিয়ে নিয়ে তাতে রসুনকুচি, ময়দা দিয়ে ভাল করে নাড়াচাড়া করে নিন। তার পর দুধ মিশিয়ে ভাল করে নাড়াতে থাকুন। মিনিট দুয়েক পরে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, নুন, গোলমরিচ আর চিজ় দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তা হলেই তৈরি হয়ে যাবে ওয়াইট সস্।

এ বার একটি বেকিং ট্রে নিয়ে তার উপর মাছগুলি রেখে প্রত্যেকটির উপর চামচ ভর্তি করে ওয়াইট সস্‌ দিয়ে দিন। এ বার তার উপরে বেশ খানিকটা চিজ়, চিলিফ্লেক্স আর গোল করে কাটা লেবুর টুকরো সাজিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আধ ঘণ্টার জন্য বেক করে নিলেই তৈরি হয়ে যাবে বেক্‌ড গন্ধরাজ ভেটকি।

Fish Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy