Advertisement
E-Paper

গরম ভাত, ঘি আর সঙ্গে বেগুন সুন্দরী! বাইরেটা মুচমুচে, ভিতরে নরম তুলতুলে, মুখে দিলেই মশলার ঝাঁজ

বাইরেটা মুচমুচে, ভিতরটা মাখনের মতো নরম, আর মুখে দিলেই মশলার হালকা ঝাঁজ। গরম ধোঁয়া ওঠা খিচুড়ির পাশে বা ডাল-ভাতের সঙ্গে— এক টুকরো বেগুন সুন্দরীই যথেষ্ট পাত চেটেপুটে খাওয়ার জন্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ২০:৫৫
বেগুনও হতে পারে সুন্দরী! একবার খেলে ভুলবেন না এমন বেগুন ভাজার স্বাদ।

বেগুনও হতে পারে সুন্দরী! একবার খেলে ভুলবেন না এমন বেগুন ভাজার স্বাদ। ছবি: সংগৃহীত।

দেখতে বেগুন, কিন্তু রূপে-গুণে একেবারে সুন্দরী! বাইরেটা মুচমুচে, ভিতরটা নরম তুলতুলে, আর মশলার গন্ধে ম-ম। গরম ভাত হোক বা খিচুড়ি, পাতে বেগুন সুন্দরী থাকলে আর কিছু লাগে না। সাধারণ বেগুন ভাজা ভাবছেন? একেবারেই না। এই রেসিপিতে চেনা বেগুনকে পাবেন একেবারে অন্য রূপে। এক বার চেখে দেখলেই মনে থেকে যাবে বহুদিন। কী ভাবে ঘরেই বানাবেন মুখে লেগে থাকার মতো বেগুন সুন্দরী, শিখে নিন প্রণালী।

উপকরণ:

৩টি লম্বা বেগুন (ফালি করে কাটা)

স্বাদমতো নুন, চিনি

১ চা-চামচ হলুদগুঁড়ো

১ চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

আধ চা-চামচ চাটমশলা

আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো

আধ চা-চামচ ভাজা জিরের গুঁড়ো

১ চা-চামচ পোস্ত

১ টেবিলচামচ ধনেপাতাকুচি

১ চা-চামচ ঘি

পরিমাণমতো সাদা তেল

প্রণালী:

সরু বেগুন নিয়ে সেগুলিকে লম্বা ভাবে কেটে নিন। বেগুনে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর সামান্য চিনি মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। এ বার বেগুনকে সুন্দর করে তোলার পালা। ভাজা বেগুনগুলির উপর একটু ঘি মাখিয়ে তার উপর ছড়িয়ে দিন ভাজা জিরের গুঁড়ো, চাটমশলা, গোলমরিচগুঁড়ো, পোস্ত, আর ধনেপাতাকুচি। খিচুড়ির সঙ্গে দারুণ জমবে বেগুনের এই পদ।

Bengali Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy