Advertisement
E-Paper

ছুটির দিনের ভোজে নতুন কী বানাবেন ভাবছেন? গরমাগরম পোলাওয়ের সঙ্গে রেঁধে ফেলুন চিকেন মালাই কোপ্তা

ফ্রিজে সামান্য পরিমাণ মাংস থাকলেই দুপুরে ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে রেঁধে ফেলুন চিকেন মালাই কোপ্তা। রইল রন্ধনপ্রণালী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১০:৫০
How to make chicken malai kofta at home

কী ভাবে বানাবেন চিকেন মালাই কোপ্তা? ছবি: সংগৃহীত।

ছুটির দিনে অনেক সময় এমন হয় যখন বাজারে যেতে ইচ্ছে করে না। অথচ বাড়িতে সবাই থাকলে ভালমন্দ না রাঁধলেই নয়। এ সব দিনে ফ্রিজে রাখা মুরগির মাংস কিন্তু দারুণ ভাবে কাজে আসে। সামান্য পরিমাণ মাংস থাকলেই দুপুরে ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে রেঁধে ফেলুন চিকেন মালাই কোপ্তা। রইল রন্ধনপ্রণালী।

উপকরণ:

৪০০ গ্রাম মুরগির মাংস (হাড় ছাড়া)

৫-৬টি রসুনের কোয়া

২ ইঞ্চি আদার টুকরো

২ টি পেঁয়াজ

৭-৮টি চেরা কাঁচালঙ্কা

স্বাদমতো নুন, চিনি

২ টেবিলচামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিলচামচ চিলি ফ্লেক্স়

পরিমাণ মতো সাদা তেল

৩-৪ টেবিলচামচ ফ্রেশ ক্রিম

৫ গ্রাম গোটা গরমমশলা

৬-৭টি কাজু

১ চা-চামচ ধনেগুঁড়ো

৩ টেবিলচামচ টকদই

১ চা-চামচ কসুরী মেথি

প্রণালী:

একটি মিক্সারে মাংসের টুকরোগুলো দিয়ে তাতে একে একে আদা, রসুন, কাঁচালঙ্কা, পেঁয়াজ, নুন, গোলমরিচ, ফ্রেশ ক্রিম, চিলিফ্লেক্স মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিন। এ বার মিশ্রণটি থেকে ছোট ছোট গোলা বানিয়ে কোপ্তার মতো করে ভেজে নিন। কড়াইতে সামান্য তেলে গোটা গরমশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে ভাল করে ভেজে নিন। এ বার সেই মিশ্রণটিও মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। এ বার কড়াইতে আবার সামান্য তেল দিয়ে বানিয়ে রাখা মিশ্রণ মিশিয়ে একে একে তাতে দিয়ে দিন ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো আর ফেটানো টক দই। সামান্য গরম জল দিয়ে গ্রেভি ফুটতে দিন। এ বার ভেজে রাখা কোপ্তাগুলি দিয়ে ঢেকে রাখুন মিনিট দুয়েক। ঢাকা খুলে ফ্রেশ ক্রিম আর কসুরী মেথি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন মালাই কোপ্তা।

Chicken Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy