Advertisement
E-Paper

হাতে মাত্র ১৫ মিনিট? গরম ভাতের সঙ্গে বানিয়ে নিন চিংড়ির দম, মালাইকারিকেও হার মানবে

চিংড়ি খেতে অনেকেই ভালবাসেন। বাজার থেকে চিংড়ি এলেই হয় চিংড়ির ঝোল আর না হয় চিংড়ি ভাপাই বানানো হয়। স্বাদবদল করতে বানিয়ে ফেলুন চিংড়ির দম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১০
চিংড়ির দম দিয়েই সেরে ফেলুন দুপুরের ভোজ।

চিংড়ির দম দিয়েই সেরে ফেলুন দুপুরের ভোজ। ছবি: সংগৃহীত।

বাড়িতে চিংড়ি এলেই নতুন কী বানানো যায়, ভাবেন? অফিসের দিনগুলিতে হাতে সময় কম, সেই দিনে চটজলদি বানিয়ে ফেলতে পারেন চিংড়ির দম। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস— সবকিছুর সঙ্গেই তা খাওয়া যাবে।

উপকরণ:

৬টি বাগদা চিংড়ি

৫-৬টি চেরা কাঁচালঙ্কা

২টি তেজপাতা

২টি আলু (ডুমো করে কাটা)

১ টেবিলচামচ আদাবাটা

দেড় টেবিলচামচ রসুনবাটা

৩টি পেঁয়াজ (কুচোনো)

১ চা-চামচ গরমমশলাগুঁড়ো

১ টেবিলচামচ হলুদগুঁড়ো

স্বাদমতো ঘি

স্বাদমতো নুন,চিনি

৩-৪ টেবিল চামচ সাদা তেল

প্রণালী:

একটি বড় কড়াইয়ে আলু, পেঁয়াজকুচি, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, চেরা কাঁচলঙ্কা, তেজপাতা, নুন, সাদা তেল আর চিংড়িমাছ দিয়ে ভাল করে মেখে নিন। খেয়াল রাখবেন, মাছ যেন ভেঙে না যায়। এ বার কড়াই গ্যাসের আঁচে বসান। ঢাকা দিয়ে দিন। অল্প আঁচে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাঝে মাঝে ঢাকা খুলে হালকা হাতে নাড়াচাড়া করুন। শেষে ঢাকা খুলে আরও কিছু চেরা কাঁচালঙ্কা, চিনি, গরমমশলাগুঁড়ো আর ঘি দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে ভাল করে শুকিয়ে নিন। রান্নাটি মাখো মাখো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।

Fish Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy