উৎসবের মরসুম হোক বা বাড়ির কোনও অনুষ্ঠান, মেনুতে চিংড়ি না থাকলে ভূরিভোজটা ঠিক জমে না। পুজোর সময় চিংড়ি দিয়ে চটজলদি কিছু বানাতে চাইলে রেঁধে ফেলতে পারেন চিংড়ির পিঠে। মিষ্টি নয়, এই পিঠের স্বাদ বেশ ঝালঝাল। গরম ভাতের সঙ্গে এই পিঠে খেতে লাগে বেশ! পিঠের নাম শুনলেই মনে হয় বানানো বেশ ঝক্কির কাজ। তবে চিংড়ির পিঠে বানাতে সময় লাগবে মাত্র ১৫ মিনিট, উপকরণও লাগবে হাতে-গোনা। শিখে নিন প্রণালী।
আরও পড়ুন:
উপকরণ:
৫০০ চাপড়া চিংড়ি
আধ কাপ নারকেলবাটা
১ টেবিলচামচ সাদা সর্ষেবাটা
১ টেবিলচামচ কালো সর্ষেবাটা
৫-৬টি চেরা কাঁচালঙ্কা
পরিমাণমতো সর্ষের তেল
স্বাদমতো নুন, চিনি
১ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
আরও পড়ুন:
প্রণালী:
প্রথমে চিংড়িমাছগুলি পরিষ্কার করে ধুয়ে খোলস আর মাথা ভাল ভাবে ছাড়িয়ে নিন। এ বার একটি মিক্সারে চিংড়িমাছ, নারকেলবাটা, দু’রকম সর্ষেবাটা, কাঁচালঙ্কা, সর্ষের তেল, নুন আর স্বাদমতো চিনি মিশিয়ে ভাল করে বেটে নিন। এ বার সেই মিশ্রণে হলুদগুঁড়ো আর লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন। এ বার একটি ননস্টিক কড়াইয়ে খানিকটা তেল ব্রাশ করে নিন। এ বার তার উপর গোল করে কাটা কলাপাতা বিছিয়ে তার উপর বেটে রাখা চিংড়িমাছের মিশ্রণ ছড়িয়ে দিন। এ বার উপর থেকে আরও একটি কলাপাতা দিয়ে ঢেকে দিন। কড়াইয়ের ঢাকা বন্ধ করে মিনিট দশেক রান্না করুন। গ্যাস বন্ধ করে আরও মিনিট পাঁচেক ভাপে রাখুন। তার পর ঢাকা খুলে চৌকো করে কেটে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির পিঠে।