শাক হোক বা কচু, ওলের তরকারি কয়েক টুকরো চিংড়ি পড়লেই, খাবারের স্বাদ বদলে যায়। চিংড়ির মালাইকারি, ভাপা, নারকেল চিংড়ি খুবই জনপ্রিয় খাবার। নিত্যনতুন রান্নার শখ থাকলে এক বার রেঁধে দেখুন চিংড়ির পিঠালি। পূর্ববঙ্গের এটি জনপ্রিয় খাবার। পিঠালি হল চালের গুঁড়ো। শীতের মরসুমে টাটকা মুলোশাক দিয়ে চিংড়ির পিঠালি হয়। ব্যবহার হয় খেসারির শাকও। তবে শাক না থাকলে শসা দিয়েও বানিয়ে ফেলতে পারেন চিংড়ি পিটালি।
উপকরণ
২টি মাঝারি মাপের শসা
২৫০ গ্রাম ছোট চিংড়ি
আরও পড়ুন:
১ টেবিল চামচ জিরে-আদা বাটা
২-৩ কোয়া রসুন কুচি
১ট তেজপাতা
২-৩টি শুকনো লঙ্কা
২ টেবিল চামচ চালের গুঁড়ো
২-৩টি কাঁচালঙ্কা বাটা
স্বাদমতো নুন, চিনি
প্রণালী: নুন-হলুদ মাখিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিন। দিয়ে দিন রসুন কুচি। হালকা ভাজা হলে, আদা-জিরে বাটা কষিয়ে দিয়ে দিন ছোট টুকরো করে কাটা শসা। শসার উপরের নরম অংশটি বাদ দিয়ে দেওয়া ভাল। নুন, চিনি, হলুদ, কাঁচালঙ্কা বাটা দিয়ে শসা কষিয়ে ঢাকা দিয়ে দিন। একটু নরম হলে যোগ করুন চিংড়ি মাছ। কষিয়ে নিন। যোগ করুন অল্প গরম জল। ফুটে গেলে জলে গোলা চালের গুঁড়ো মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন, যাতে তা দলা পাকিয়ে যায়। ঝোল ঘন হয়ে গেলে নামিয়ে নিন।