Advertisement
E-Paper

জলখাবারে ২ মিনিটে বানিয়ে ফেলুন অন্য রকম এগ স্যান্ডউইচ! যেমন মুচমুচে, তেমনই স্বাদ তার

মূলত তিনটি উপকরণ রান্নাঘরে মজুত থাকলেই হবে। এ ছাড়া আরও কিছু মশলাপাতি যোগ করলে আরও ভাল হবে স্বাদ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১৯:০২

ছবি: সংগৃহীত।

হাতে অল্প সময়। কিন্তু বানাতে হবে সুস্বাদু টিফিন বা পেট ভরানো প্রাতরাশ। দু’মিনিটে সমস্যার সমাধান হতে পারে। মূলত তিনটি উপকরণ রান্নাঘরে মজুত থাকলেই হবে। এ ছাড়া, স্বাদবৃদ্ধির জন্য আরও কিছু মশলাপাতি দিতেই পারেন।

কী ভাবে বানাবেন?

উপকরণ:

২ স্লাইস পাউরুটি

১টি ডিম

১ চা চামচ মাখন

আধ চা চামচ চিলিফ্লেক্স

এক টেবিল চামচ ধনেপাতাকুচি

স্বাদমতো নুন

দু’টি চিজ় স্লাইস

আধ চা চামচ গোলমরিচ বা চাট মশলা বা পেরি পেরি মশলা

এক চা চামচ টম্যাটো সস

প্রণালী: ডিম ফেটিয়ে তার মধ্যে মেশান, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, চিলিফ্লেক্স, নুন।

প্যানে মাখন গলিয়ে তার মধ্যে দু’টি পাউরুটি আড়াআড়ি করে কেটে (ত্রিভুজের মতো দেখতে হবে একটি টুকরা, মোট চারটি টুকরো হবে) ভাজতে দিন।

অল্প সময় ভাজা হলেই উপরে ঢেলে দিন ফেটানো ডিম।

ডিমের তরল ভাব কেটে গেলে পাউরুটি সমেত ডিম উল্টে নিন। চিজ় স্লাইসগুলিও আড়াআড়ি কেটে সাজিয়ে দিন পাউরুটির উপরে।

এ বারে উপরে ছড়িয়ে দিন টম্যাটো কেচআপ, অল্প মশলা।

ডিম সমেত পাউরুটি এক পালটা মুড়ে দু’টি পাউরুটির মাঝামাঝি অংশ থেকে খুন্তি দিয়ে কেটে নিন, তা হলেই তৈরি মুচমুচে এগ স্যান্ডউইচ।

Egg Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy