Advertisement
E-Paper

কোলেস্টেরলের ভয় লুচি খাওয়া বন্ধ? প্রেশার কুকারে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ফুলকো লুচি

অনেক বাড়িতেই ছুটির দিন জলখাবারে লুচি আর সাদা আলুর তরকারি না হলে চলে না। অনেকে আবার দুপুরের ভোজে লুচি-মাংসের স্বাদ বেশি উপভোগ করেন। তবে ময়দা আর ডুবো তেলের ভাজাভুজি মোটেও স্বাস্থ্যকর নয়। তাই বলে কি সত্যিই লুচির মতো লোভনীয় খাবার ত্যাগ করা যায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ১৯:০৮
এই লুচি খেলেও বাড়বে না কোলেস্টেরল।

এই লুচি খেলেও বাড়বে না কোলেস্টেরল। ছবি: সংগৃহীত।

অষ্টমী হোক বা সরস্বতীপুজো— বাড়িতে নিরামিষ হলে মেনুতে লুচি থাকতেই হবে। লুচি না হলেই মুখ ভার হয়ে যায় বাড়ির ছোট থেকে বড় অনেকেরই। অনেক বাড়িতে ছুটির দিন জলখাবারে লুচি আর সাদা আলুর তরকারি না হলে চলে না। অনেকে আবার দুপুরের ভোজে লুচি-মাংসের স্বাদ বেশি উপভোগ করেন। তবে ময়দা আর ডুবো তেলের ভাজাভুজি মোটেও স্বাস্থ্যকর নয়। কোলেস্টেরলের ভয়ে অনেকেই লুচি খাওয়া ছাড়তে চাইছেন। কিন্তু সত্যিই কি লুচির মতো লোভনীয় খাবার ত্যাগ করা যায়?

যদি বলা হয়, ডুবো তেলে না ভেজেও ফুলকো লুচি বানিয়ে ফেলা যায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি কিন্তু সম্ভব। চাইলে প্রেশারকুকারেই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর লুচি। জেনে নিন কুকারে লুচি বানানোর কৌশল।

প্রণালী:

প্রথমে আটা আর দই একসঙ্গে পরিমাণমতো জল নিয়ে ভাল করে মেখে নিন। মণ্ডটি ভিজে সুতির কাপড় দিয়ে আধ ঘণ্টা মতো ঢেকে রাখুন। আধ ঘণ্টা পর গোটা পাঁচেক লুচি বেলে নিন। এ বার প্রেশার কুকারের ভিতরে ভাল করে তেলে মাখিয়ে নিন। এ বার একটু লুচিগুলি প্রেশার কুকারের ভিতরের দেওয়ালের সঙ্গে আটকে দিন। উপর থেকে আরও খানিকটা তেল ব্রাশ করে নিন। এ বার প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দিন, আঁচ অল্প রাখুন আর হুইসিলটি খুলে দিন। মিনিট তিনেক অপেক্ষা করে প্রেশারের ঢাকা খুলুন, দেখবেন লুচি ফুলে গিয়েছে। প্রেশারে একবারে ৪ থেকে ৫টার বেশি লুচি দেবেন না, নইলে কিন্তু ফুলবে না।

Kitchen Tips Cooking Hacks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy