Advertisement
E-Paper

বাজারে ভাল ইলিশ নেই তো কী! কাতলার কস্তুরি দিয়েই পেট-মন দুটোই ভরবে

এই বর্ষায় ইলিশের পদকে টেক্কা দিতে বাড়িতে বানিয়ে নিন কাতলা মাছের কস্তুরি। অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে জিভে জল আনা এই পদ। রইল রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ২০:৪১
কাতলা মাছের জিভে জল আনা এই পদেই ভরবে মন।

কাতলা মাছের জিভে জল আনা এই পদেই ভরবে মন। ছবি: সংগৃহীত।

দুপুরের পাতে হোক বা আনন্দ-উৎসবে— মাছ না হলে বাঙালির চলে না। মৎস্যপ্রেমী হিসাবে এমনিই বাঙালির বেশ নামডাক রয়েছে। এখন বর্ষাকাল, অথচ বাজারে ভাল ইলিশের দেখা নেই। তাই সারাবছরের মতো রুই-কাতলাই আসছে বাজারের থলি ‌ভরে। এই বর্ষায় ইলিশের পদকে টেক্কা দিতে বাড়িতে বানিয়ে নিন কাতলা মাছের কস্তুরি। রইল রেসিপি।

উপকরণ:

৫০০ গ্রাম কাতলা মাছে (রিং করে কাটা)

৭৫০ মিলিলিটার দুধ

১ কাপ আদা-পেঁয়াজ-রসুনের রস

দেড় চা-চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

২ টেবিলচামচ সাদা তেল

দেড় টেবিলচামচ ঘি

১ চা-চামচ গরমমশলার গুঁড়ো

৪-৫টি চেরা কাঁচালঙ্কা

প্রণালী:

প্রথমে দুধের পরিমাণ অর্ধেক না হওয়া পর্যন্ত জ্বাল দিয়ে ঘন করে নিন। এ বার একটি বড় পাত্রে পেঁয়াজ-আদা-রসুনের রস, লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে তাতে মাছগুলি ডুবিয়ে আধ ঘণ্টা রেখে দিন। একটি কড়াইতে তেল আর ঘি গরম করে নিয়ে মাছগুলি ভেজে তুলে রাখুন। সেই তেল আর ঘিয়ের মিশ্রণেই পেঁয়াজের রসের মিশ্রণটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মিশ্রণটি শুকিয়ে তেল ছেড়ে এলে তাতে চেরা কাঁচালঙ্কা আর দুধ দিয়ে ফুটিয়ে নিন। ঝোল ফুটে উঠলে তাতে নুন, চিনি আর ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রান্না করুন। শেষে ঘি আর গরমমশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের কস্তুরি।

Fish Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy