Advertisement
E-Paper

বড়ি নয়, লোটে মাছ দিয়ে বানিয়ে নিন লালশাক ভাজা! গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের ভোজ

লালশাক মানেই বড়ি দিয়ে চিরচেনা ভাজা। কিন্তু সেই একঘেয়ে স্বাদে এবার আনুন বদল। লোটে মাছের নরম, তেলতেলে স্বাদের সঙ্গে লালশাকের মেলবন্ধনটা একবার চেখে দেখুন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৯:৪৪
লালশাকের সঙ্গে লোটের মাখামাখি।

লালশাকের সঙ্গে লোটের মাখামাখি। ছবি: সংগৃহীত।

বাজার থেকে টাটকা লালশাক এলেই সবার আগে মাথায় আসে বড়ি দিয়ে লালশাক ভাজার কথা। তবে, লালশাকে একটু মাছ মেশালে কেমন হয়? চিংড়ি দিয়ে লালশাক অনেকেই বানান, তবে এই শাকের সঙ্গে লোটে মাছের যুগলবন্দিটাও কিন্তু খেতে বেশ লাগে। খুব অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন লালশাক দিয়ে লোটে। রইল প্রণালী।

উপকরণ:

৫০০ লোটে মাছ

১ আঁটি লালশাক

১ টেবিলচামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সর্ষের তেল

১টি পেঁয়াজকুচি

৩-৪টি চেরা কাঁচালঙ্কা

৬-৭টি রসুনকুচি

প্রণালী:

প্রথমে লোটেমাছ ভাল করে ধুয়ে নিয়ে মাথা বাদ দিয়ে দিন। তার পর মাঝখানের কাঁটাটি বার করে নিন। মাছে নুন-হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন। কড়াইতে আরও খানিকটা তেল গরম করে চেরা কাঁচালঙ্কা, পেঁয়াজ আর রসুনকুচি দিয়ে নাড়াচাড়া করুন। এ বার কুচোনো লালশাক, নুন, হদুদ দিয়ে ভাজুন। তার পর ভেজে রাখা মাছ দিয়ে ভাল করে কষিয়ে নিন। শেষে স্বাদমতো চিনি আর খানিকটা সর্ষের তেল মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।

Bengali Recipes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy