শেষপাতে একটু স্বাদবদল না করলে বাঙালির চলে না। মাঝমধ্যে তাই বাড়িতে চাটনি বানানোর ফরমায়েশ আসে। বাড়িতে লোকজন এলেও ভূরিভোজের শেষে চাটনি চাই-ই-চাই। এমন দিনে ভিন্ন স্বাদের চাটনি বানাতে হলে বানিয়ে ফেলুন পোস্তর চাটনি। অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন অন্যরকম এই চাটনি।
উপকরণ:
১ চা-চামচ সর্ষে
১ কাপ কাঁচা আমকুচি
স্বাদমতো নুন
আধ চা-চামচ হলুদগুঁড়ো
৩-৫ টেবিল চামচ পোস্তবাটা
দেড় টেবিলচামচ সর্ষেবাটা
২ কাপ চিনি
পরিমাণমতো সর্ষের তেল
আরও পড়ুন:
প্রণালী:
কড়াইয়ে সর্ষের তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। তার পর আমকুচি দিয়ে নাড়াচাড়া করুন। নুন আর হলুদ মিশিয়ে দিন। আম মজে এলে পোস্ত আর সর্ষেবাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে চিনি মিশিয়ে দিন। পরিমাণমতো জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিন। আম মশলার সঙ্গে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন।