Advertisement
E-Paper

বিনা তন্দুরে জল দিয়েই তৈরি হয়ে যাবে রেস্তরাঁর মতো কুলচা, বাইরেটা মুচমুচে আর ভিতরটা নরম তুলতুলে

বিয়েবাড়ি আর রেস্তরাঁর মতো কুলচা কি সত্যিই বাড়িতে বানানো সম্ভব নয়? ইচ্ছে করলে তন্দুর ছাড়াই বানিয়ে ফেলতে পারেন কুলচা। চাই শুধু একটি ননস্টিক তাওয়া আর জল। ভাবছেন তো, কী ভাবে বানাবেন?

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৬ ১৭:২০
How to make Restaurant Style Kulcha at Home

তন্দুর ছাড়াই কী ভাবে বানাবেন কুলচা? ছবি: সংগৃহীত।

বিরিয়ানি থেকে চাঁপ, মোগলাই কিংবা কবাব— সেই কবেই ঢুকে পড়েছে বাঙালির মেনুতে। বাদ নেই পঞ্জাবি থেকে গুজরাতি খাবারও। বাঙালি বিয়েবাড়িতেও খাবারের তালিকায় এখন জ্বলজ্বল করে রকমারি কুলচা। রেস্তরাঁয় গেলেও অনেকেই খোঁজ করেন কুলচার। নরম রুটির ভিতরে থাকে আমিষ বা নিরামিষ পুর। তবে কুলচা তৈরি করতে লাগে তন্দুর। বাড়িতে আর তন্দুর কোথায়? বিয়েবাড়ি আর রেস্তরাঁর মতো কুলচা কি সত্যিই বাড়িতে বানানো সম্ভব নয়?

ইচ্ছে করলে তন্দুর ছাড়াই বানিয়ে ফেলতে পারেন কুলচা। চাই শুধু একটি ননস্টিক তাওয়া আর জল। ভাবছেন তো, কী ভাবে বানাবেন?

কুলচা বানাতে হলে তার মণ্ডটি ভাল ভাবে মাখা ভীষণ জরুরি। দেড় কাপ ময়দায় আধ চা-চামচ নুন, ১ চিমটে বেকিং পাউডার আর চার টেবিলচামচ টকদই মিশিয়ে নিন। এ বার অল্প অল্প করে জল দিয়ে ভাল করে মেখে নিন। মণ্ড তৈরি হয়ে গেলে উপরে খানিকটা তেল ছড়িয়ে আবারও মেখে নিন। মণ্ডটি আধ ঘণ্টা রেখে দিন। এ বার পেঁয়াজ কুচি করে তাতে নুন মাখিয়ে রেখে দিন। পেঁয়াজ থেকে জল বেরিয়ে এলে জল চিপে নিন। এ বার সেদ্ধ আলু, গ্রেট করা পনির, নুন, গোলমরিচ, ধনেপাতাকুচি, কাঁচালঙ্কাকুচি, জল ঝরানো পেঁয়াজকুচি আর চিলিফ্লেক্স দিয়ে ভাল করে মেখে নিন। ময়দা থেকে লেচি কেটে তার ভিতরে আলুর পুর ভরে নিন। কুলচার আকারে বেলে নিন।

এবার একটি ননস্টিক তাওয়া ভাল করে গরম করে নিন। তার উপর বেশ খানিকটা জল ছিটিয়ে দিন। জল ফুটতে শুরু করলে কুলচাটি রেখে মিনিট দুয়েক ঢেকে দিন। এ বার ঢাকা খুলে কুলচাটি উল্টে আরও কিছুক্ষণ সেঁকে নিলেই হল!

Kulcha

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy