Advertisement
E-Paper

বানিয়ে ফেলুন রুইমাছের দমপুখ্ত! পোলাও হোক বা ভাত, এই রান্না থাকলে সঙ্গে আর কি‌ছুই লাগবে না

জমিয়ে দুপুরের ভোজ করার কথা ভাবছেন ? তাহলে বানিয়ে ফেলতে পারেন রুইমাছের দমপুখ্ত! এই রান্না জমে যাবে পোলাও কিংবা ভাতের সঙ্গে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ১২:৩১
রুই দিয়ে বানিয়ে ফেলুন দমপুখ্ত।

রুই দিয়ে বানিয়ে ফেলুন দমপুখ্ত। ছবি: সংগৃহীত।

বাজারে গেলেই আর কিছু আসুক না আসুক, রুইমাছ আসবেই। তবে রুইয়ের ঝোল বা ঝাল রোজ রোজ খেতে কারও ভাল লাগে না। স্বাদবদল করতে দুপুরের ভোজে বানিয়ে নিতে পারেন রুইমাছের দমপুখ্ত। সাবেক এই রান্না এখন আর সেভাবে বাঙালি হেঁশেলে হয় না। মশলা মাখানো রুইমাছ অল্প আঁচে বসিয়ে রান্না করা হলে, তার স্বাদও বেড়ে যায় কয়েক গুণ। জেনে নিন মাছের এই পদটি কী ভাবে বানাবেন।

উপকরণ:

৫টি রুইমাছের পেটি

৪-৫টি লবঙ্গ

১০-১২টি গোটা গোলমরিচ

৩-৪টি ছোট এলাচ

১ টুকরো দারচিনি

১ টেবিলচামচ আদাবাটা

৫০ গ্রাম ‌ভাঙা কাজু আর কিশমিশ

প্রয়োজনমতো সাদাতেল

১ চা-চামচ ধনেগুঁড়ো

১ টেবিলচামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

২টি মাঝারি মাপের পেঁয়াজ

১৫০গ্রাম টকদই

১০০ গ্রাম খোয়াক্ষীর

১ টেবিলচামচ ঘি

আধ কাপ কেশর ভেজানো দুধ

প্রণালী:

নুন মাখিয়ে রেখে দিন মাছগুলি। এ বার মিক্সিতে পেঁয়াজ, দই, আদাবাটা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, কাজু, খোয়াক্ষীর, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, নুন আর জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে মাছগুলি ভাল করে ভেজে নিন। মাছ হালকা বাদামি হয়ে এলে তাতে বানিয়ে রাখা মিশ্রণটি ঢেলে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করুন। শেষে স্বাদমতো চিনি, কিশমিশ আর কেশর দুধ ছড়িয়ে হালকা হাতে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুইমাছের দমপুখ্ত। সঙ্গে পোলাও হোক বা গরম ভাত, দারুণ জমবে মাছের এই পদটি।

Bengali Recipe

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy