শ্রাবণ মাসে নিরামিষ খান অনেকেই। রান্নায় পেঁয়াজ ব্যবহার না করলে ঝোল ঘন হতে চায় না কিছুতেই। ঝোল ঘন করতে কেউ কেউ দই ব্যবহার করেন, তবে সব রান্নায় দইয়ের স্বাদ ভাল লাগে না। ঝোল ঘন করতে দইয়ের বদলে আর কী কী দেওয়া যায়?
টম্যাটো
ব্যবহার করতে পারেন টম্যাটো পিউরি। এতে ঝোল যেমন ঘন হয়, তেমনই টম্যাটোর গুণে একটা টক-মিষ্টি স্বাদ আসে তরকারিতে।
ক্যাপসিকাম
পেঁয়াজ বা রসুন দিয়েই যে রান্নাগুলি করেন, সেগুলিতে বিকল্প হিসেবে ক্যাপসিকাম বা হলদে-লাল বেল পেপারও দিতে পারেন। আলু পেঁয়াজের তরকারিতে পেঁয়াজের বদলে কাজে লাগাতে পারেন এই সব্জিকে। মন্দ লাগবে না।
পেঁপে
ঝোল ঘন করতে পেঁপেবাটাও ব্যবহার করতে পারেন। পেঁপে বহু গুণে সমৃদ্ধ। এই সব্জির দামও কম। তাই পেঁয়াজের বিকল্প হিসেবে পেঁপের ব্যবহার চলতেই পারে।