Advertisement
E-Paper

পাউরুটির ধারগুলি ফেলে না দিয়ে বানিয়ে নিন ৩ রকম সুস্বাদু পদ! খুদেরাও খাবে চেটেপুটে

সকালের স্যান্ডউইচ বা খুদের টিফিনে পাউরুটি দেওয়ার সময়ে চারপাশের শক্ত বাদামি ধারগুলো কেটে ফেলে দেন? কিন্তু জানেন কি, ওই ফেলে দেওয়া অংশ দিয়েই বানানো যায় মুখরোচক সব স্ন্যাকস!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:২৫
ডাস্টবিনে নয়, এ বার প্লেটে রাখুন পাউরুটির ধারগুলি।

ডাস্টবিনে নয়, এ বার প্লেটে রাখুন পাউরুটির ধারগুলি। ছবি: সংগৃহীত।

ফ্রিজে আর কিছু থাকুক বা না থাকুক, পাউরুটি থাকবেই। প্রাতরাশ হোক বা খুদের স্কুলের টিফিন— পাউরুটি দিয়ে বানিয়ে ফেলা যায় অনেক কিছুই। তবে অনেক বাড়িতেই খুদে পাউরুটি খেতে ভালবাসলেও তার ধারগুলি একেবারেই খেতে চায় না। তাই টিফিনের স্যান্ডউইচ বানাতে গিয়ে রোজ পাউরুটির চারপাশের বাদামি ধারগুলি ফেলে দিতে হয়! জানেন কি, যে অংশটাকে ‘বাতিল’ ভেবে ডাস্টবিনে ফেলে দেন, সেটি দিয়েই বানানো যায় দোকানের মতো কুড়মুড়ে স্ন্যাক্‌স থেকে শুরু করে নরম সুস্বাদু পুডিং?

১. কুড়মুড়ে পকোড়া

উপকরণ: পাউরুটির ধার ১ কাপ (ছোট টুকরো করে কাটা), বেসন ৪ চামচ, চালের গুঁড়ো ১ চামচ, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি, হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন ও জল।

প্রণালী: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প জল দিয়ে একটা আঠালো ব্যাটার তৈরি করুন। পাউরুটির টুকরোগুলো সেই ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। উপরে একটু চাট মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। বাইরে কুড়মুড়ে, ভিতরে নরম — একবার খেলে বারবার বানাবেন।

২. চিজি গার্লিক ব্রেড স্টিক

উপকরণ: পাউরুটির ধার ৮-১০টি, মাখন ২ চামচ, রসুনবাটা ১ চামচ, ধনেপাতা বা পার্সলেকুচি, গ্রেট করা চিজ ও অরিগ্যানো।

প্রণালী: মাখন গলিয়ে তার সঙ্গে রসুনবাটা ও ধনেপাতা মিশিয়ে নিন। এবার পাউরুটির ধারগুলিতে মাখন ব্রাশ করে উপরে চিজ় ও অরিগ্যানো ছড়িয়ে দিন। প্রি-হিটেড ওভেন বা এয়ার ফ্রায়ারে ১৮০ ডিগ্রিতে ৫-৭ মিনিট বেক করুন, যতক্ষণ না চিজ গলে সোনালি হচ্ছে। মেয়োনিজ় বা কেচাপের সঙ্গে দারুণ লাগবে।

৩. পুডিং

উপকরণ: পাউরুটির ধার ১ কাপ, দুধ ১ কাপ, ডিম ১টি , চিনি ৩ চামচ, ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা, কিশমিশ ও কাজু।

প্রণালী: দুধ, চিনি, ডিম ও ভ্যানিলা একসঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। একটি বাটিতে পাউরুটির ধারগুলি ছড়িয়ে তার উপর এই দুধের মিশ্রণ ঢেলে দিন। ১০ মিনিট ভিজতে দিন যাতে পাউরুটি দুধ টেনে নেয়। উপরে কিশমিশ, কাজু ছড়িয়ে মাইক্রোওয়েভে ৫ মিনিট বা কড়াইতে ভাপে ১৫ মিনিট বেক করুন। ঠান্ডা করে পরিবেশন করুন। একেবারে নরম তুলতুলে পুডিং তৈরি।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy