Advertisement
E-Paper

এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! কি এমন জাদু আছে এই পানীয়ে?

সমাজমাধ্যমে এখন ‘কর্টিসল ককটেল’ নিয়ে জোর শোরগোল। এই পানীয়ের কেন এমন নামকরণ, সেই নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। আদৌ কি এই পানীয় মানসিক চাপ কমাতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৬ ১৮:৩৭
মন শান্ত করতে চুমুক দিতে পারেন ‘কর্টিসল ককটেল’-এ ।

মন শান্ত করতে চুমুক দিতে পারেন ‘কর্টিসল ককটেল’-এ । ছবি: সংগৃহীত।

দৈনন্দিন কাজ করতে করতে কখনও কি মনে হয় সহ্যের সীমায় দাঁড়িয়ে রয়েছেন, একটু এদিক-ওদিক হলেই নিজের উপর নিয়ন্ত্রণ হারাবেন! তখন হয় রাগে ফেটে পড়বেন, নয়তো অকারণে ভেঙে পড়বেন কান্নায়। এমন অনুভূতি আপনার একার নয়। মানসিক চাপ সহ্যের বাইরে গেলে এমন বিহ্বল দশা অনেকেরই হয়। আর এই সবেরই নেপথ্যে রয়েছে কর্টিসল। এটি এমন এক হরমোন, যা মস্তিষ্কে প্রয়োজনের বেশি ক্ষরণ হলে শুধু মনের নয়, শরীরেরও ক্ষতি হতে পারে। দৈনন্দিন নানা কাজের চাপে যখন দুর্বিষহ বোধ হয়, তখন ওই হরমোনই নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক। ঘন ঘন কর্টিসল ক্ষরণ হলে শরীরে ডায়াবিটিস, স্থূলত্ব, হার্টের রোগ, অনিদ্রা, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। তবে চাইলে ওই হরমোনকে নিয়ন্ত্রণও করা যায়। এমন কোনও পানীয় আছে কি যা কর্টিসলের ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে পারে।

সমাজমাধ্যমে এখন ‘কর্টিসল ককটেল’ নিয়ে অনেক শোরগোল। এই পানীয়ের কেন এমন নামকরণ, সেই নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। আদৌ কি এই পানীয় মানসিক চাপ কমাতে পারে?

কী কী মিশিয়ে তৈরি করা হয় এই কর্টিসল মকটেল?

২০০ মিলিলিটার ডাবের জল

অর্ধেকটা লেবুর রস

৫০ মিলিলিটার কমলালেবুর রস

১ চা চামচ ম্যাগনেশিয়াম পাউডার

স্বাদমতো নুন

পরিমাণ মতো স্পার্কলিং ওয়াটার

কর্টিসল ককটেলে নুন, ম্যাগনেশিয়াম এবং সাইট্রাস ফলের রস থাকায় এই পানীয়টি অনেকটা ইলেক্ট্রোলাইট-সমৃদ্ধ। এই পানীয় শারীরচর্চার পর শরীরের ভারসাম্য পুনরুদ্ধারের জন্য দারুণ উপকারী। শরীরে চটজলদি শক্তি প্রদান করে। সোডিয়াম, পটাশিয়াম এবং প্রাকৃতিক শর্করা একত্রে শরীরকে চনমনে ও প্রাণবন্ত করে তোলে। ডাবের জল শরীরে জলের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি পানীয়টিতে এক হালকা ও মনোরম স্বাদ যোগ করে। এর ফলে তৈরি হয় এমন এক অ্যালকোহল-মুক্ত ককটেল, যা কেবল স্নায়ুতন্ত্রকেই শান্ত করে। এটি হয়তো কোনও রোগ নিরাময়ের উপায় নয়, তবে অনেকরই দাবি এই পানীয় খেয়ে কিছু ক্ষণের জন্য হলেও তাঁদের মন শান্ত হয়েছে, মেজাজ ফুরফুরে হয়েছে। মূলত আর পাঁচটা মকটেলের মতোই এই পানীয়ও তেষ্টায় গলা ভেজাতে খাওয়া যেতেই পারে। নামে ককটেল হলেও অ্যালকোহল থাকে না এতে।

Healthy Drinks

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy