Advertisement
E-Paper

শুধু মোদক নয়, লাড্ডুও পছন্দ গণপতির, ভোগ নিবেদনে নিজে হাতে বানিয়ে নিন চুরমা লাড্ডু

প্রথমে তৈরি করা হয় চুরমা। তার পরে সেই চুরমা দিয়ে লাড্ডু। গণেশের ভোগে থাকে বিশেষ এই লাড্ডু। গণেশ চতুর্থীতে বানিয়ে দিনে ঘরের আরাধ্য দেবকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩০
গণেশের ভোগ থাক চুরমা লাড্ডু। বানাবেন কী ভাবে?

গণেশের ভোগ থাক চুরমা লাড্ডু। বানাবেন কী ভাবে? ছবি: এআই দিয়ে নির্মিত।

মহারাষ্ট্রে ধূমধাম করে গণপতির আরাধনা হয়। তবে বাদ যায় না বাংলা বা অন্য রাজ্যও। বারোয়ারি তো বটেই, অনেকে ঘরেও গণেশপুজো করেন। গণপতি ‘ভোজনরসিক’, তেমনটাই প্রচলিত ধারণা। তাঁর পছন্দের খাবারের তালিকায় মোদক আর লাড্ডু থাকবেই। দোকানে হরেক রকম মিষ্টি বিক্রি হয় এই সময়। তবে ঘরে পুজো করলে গণেশকে লাড্ডু বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন নিজে হাতেই। বানিয়ে ফেলুন আটা এবং সুজি দিয়ে তৈরি বিশেষ ধরনের চুরমা লাড্ডু।

উপকরণ

দেড় কাপ আটা

আধ কাপ সুজি

স্বাদমতো নুন

৪-৫ টেবিল চামচ ঘি

চুরমা লাড্ডু। রাজস্থান এবং গুজরাতে তা বিশেষ জনপ্রিয়।

চুরমা লাড্ডু। রাজস্থান এবং গুজরাতে তা বিশেষ জনপ্রিয়। ছবি:সংগৃহীত।

ছাঁকা তেলে ভাজার জন্য সাজা তেল

একমুঠো কাঠবাদাম, পেস্তাকুচি

২০০ গ্রাম গুড়

আধ চা-চামচ এলাচগুঁড়ো

২-৩ টেবিলচামচ পোস্ত

প্রণালী: আটা, সুজি, ঘি, স্বাদমতো নুন ভাল করে মিশিয়ে নিন। হালকা গরম জল দিয়ে একটু শক্ত করে সেটি মেখে নিন। পরিষ্কার কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। তার পর লেচি কেটে, একটু মোটা করে বেলে ছাঁকা তেলে তা ভেজে নিতে হবে। কিছুটা গোলাকার নিমকির মতো তা হবে। ঘরের তাপমাত্রায় সেগুলি এলে মিক্সারে দিয়ে ঘুরিয়ে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে চুরমা। তা দিয়েই হবে লাড্ডু।

চুরমার সঙ্গে কাঠবাদাম, পেস্তা, গলানো গুড়, ঘি ভাল করে মিশিয়ে নিন। তার পরে লাড্ডু গড়ে নিন। উপর থেকে পোস্তদানা লাড্ডুর উপরে ছড়িয়ে দিন।

Ganesh Pujo

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy